1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত মানসিক রোগ লজ্জা নয়, চিকিৎসাযোগ্য বাস্তবতা” কুলাউড়ার মনুর বুকে ড্রেজারের হানা শঙ্কার মুখে স্বপ্নের সেতু বড়লেখা সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক কুলাউড়া মনু নদী থেকে উদ্ধার নিখোঁজ ভারতীয় যুবকের লাশ বিএসএফের কাছে হস্তান্তর করলো কুলাউড়া থানা পুলিশ  কুলাউড়ায় ১৩ ইউনিয়নের ৫০ বেহাল সড়কে জনভোগান্তি বাড়ছেই লাগাতার আবেদনের পরও নেই সংস্কারের উদ্যোগ কমলগঞ্জের শুক্লা সিনহার ঝুলন্ত মরদেহ উদ্ধার কুলাউড়ায় ২ কোটি টাকার খাল খনন প্রকল্পের উদ্বোধন মেয়ে থেকে ছেলে হয়ে গেল প্রবাসীর সন্তান! এলাকায় চাঞ্চল্য কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশীকে ঠেলে পাঠালো ভারতীয় বিএসএফ

কুলাউড়ায় অতিরিক্ত বিভাগীয় কমিশনারের মতবিনিময় ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান

  • প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার | কুলাউড়ার দর্পণ।

কুলাউড়া উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা ও দরিদ্র ও অসহায় ব্যক্তিদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান।

সোমবার, ২৮ জুলাই ২০২৫ ইং তারিখে কুলাউড়া উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দরিদ্র ও অসহায় নারী উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক ও রাজস্ব), সিলেট – দেবজিৎ সিংহ।

এই কর্মসূচি ছিল ২০২৪-২৫ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় একটি সামাজিক উন্নয়নমূলক উদ্যোগ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন –উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসেন, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক, উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধিগণ এবং উপকারভোগী নারী সদস্যরা।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,“সরকার সামাজিক নিরাপত্তা কার্যক্রমের মাধ্যমে নারীদের স্বাবলম্বী করতে কাজ করে যাচ্ছে। সেলাই মেশিন বিতরণ এর একটি অংশ। আশা করি, উপকারভোগীরা এই সুযোগ কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হবেন।”

অনুষ্ঠান শেষে উপকারভোগীরা সেলাই মেশিন পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নিজেদের স্বাবলম্বী করে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট