1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত মানসিক রোগ লজ্জা নয়, চিকিৎসাযোগ্য বাস্তবতা” কুলাউড়ার মনুর বুকে ড্রেজারের হানা শঙ্কার মুখে স্বপ্নের সেতু বড়লেখা সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক কুলাউড়া মনু নদী থেকে উদ্ধার নিখোঁজ ভারতীয় যুবকের লাশ বিএসএফের কাছে হস্তান্তর করলো কুলাউড়া থানা পুলিশ  কুলাউড়ায় ১৩ ইউনিয়নের ৫০ বেহাল সড়কে জনভোগান্তি বাড়ছেই লাগাতার আবেদনের পরও নেই সংস্কারের উদ্যোগ কমলগঞ্জের শুক্লা সিনহার ঝুলন্ত মরদেহ উদ্ধার কুলাউড়ায় ২ কোটি টাকার খাল খনন প্রকল্পের উদ্বোধন মেয়ে থেকে ছেলে হয়ে গেল প্রবাসীর সন্তান! এলাকায় চাঞ্চল্য কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশীকে ঠেলে পাঠালো ভারতীয় বিএসএফ

কুলাউড়া উপজেলা বিএনপি’র সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতায় শওকতুল ইসলাম শকু ও জয়নাল আবেদীন বাচ্চু

  • প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।। কুলাউড়ার দর্পণ।

আসন্ন কুলাউড়া উপজেলা বিএনপি’র কাউন্সিলে সভাপতি পদ নিয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা দিয়েছে। উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত এই গুরুত্বপূর্ণ ইউনিটের নেতৃত্বভার কে পাচ্ছেন, তা নিয়ে নেতাকর্মীদের মধ্যে চলছে ব্যাপক আলোচনা। সভাপতি পদে এবার দুজন হেভিওয়েট প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন – আলহাজ্ব শওকতুল ইসলাম শকু এবং জয়নাল আবেদীন বাচ্চু।

সভাপতি পদপ্রার্থী আলহাজ্ব শওকতুল ইসলাম শকু তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে নির্বাচনী মাঠে নেমেছেন। এর আগে তিনি মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়াও, তিনি কুলাউড়া উপজেলা বিএনপির দুই বারের সফল সভাপতি হিসেবে নেতৃত্ব দিয়েছেন। বর্তমানে তিনি উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য হিসেবে কাজ করছেন।

আলহাজ্ব শওকতুল ইসলাম শকু দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, “আমাকে এই উপজেলা বিএনপির সভাপতি পদে নির্বাচিত করলে, আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সহ সকলকে নিয়ে এই উপজেলা বিএনপিকে আরও সুসংগঠিত করতে সহজ হবে।” তার এই বক্তব্য দলের মধ্যে ঐক্য ও সংহতি বজায় রাখার উপর জোর দেয়।

অপরদিকে, সভাপতি পদপ্রার্থী জয়নাল আবেদীন বাচ্চু কুলাউড়া উপজেলা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে পরিচিত। তিনি উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি এবং পৌর কাউন্সিলর হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে জয়নাল আবেদীন বাচ্চু এবার সভাপতি পদে নির্বাচিত হওয়ার জন্য আশাবাদী।

তিনি দেশ ও প্রবাসে অবস্থানরত উপজেলা বিএনপি’র সকল নেতাকর্মী, সমর্থক এবং ভোটারদের কাছে সহযোগিতা ও দোয়া প্রার্থী হয়েছেন। তিনি তাদের মূল্যবান ভোটের মাধ্যমে সভাপতি পদে নির্বাচিত করার জন্য আকুল আবেদন জানিয়েছেন।

আসন্ন কুলাউড়া উপজেলা বিএনপির কাউন্সিলকে সামনে রেখে দুই সভাপতি পদপ্রার্থীই উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের কাছে তাদের মূল্যবান ভোট ও সমর্থন চেয়ে ব্যাপক জনসংযোগ করছেন। কুলাউড়া উপজেলা বিএনপির আগামী দিনের নেতৃত্ব কে দেবেন, তা জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন তৃণমূল থেকে শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট