1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বাবলু-মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার স্বপ্ন কুলাউড়ায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কুলাউড়ায় তিন শতাধিক পরিবার পেলেন জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ উপহার কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি শকু কুলাউড়ায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি: ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা দেশে ৭ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাননি, এখন হার্ভার্ডে পড়তে যাচ্ছেন বড়লেখা আসিফ কুলাউড়া উপজেলার ৫১ টি মাদ্রাসা ও এতিমখানায় ২ শ ২৪ প্যাকেট সৌদি সরকারের দেওয়া খেজুর বিতরন  কুলাউড়ার দুই কৃতী সন্তানের উপস্থিতি জাতীয় সংসদ অধিবেশনে। কুলাউড়ায় ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা জরিমানা কুলাউড়ায় পরকিয়ার জেরে সিএনজি মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক

বিয়ানীবাজারে সড়ক দুর্ঘটনায় সোনালী ব্যাংক কর্মকর্তা নিহত

  • প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক | কুলাউড়ার দর্পণ

সিলেটের বিয়ানীবাজারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সোনালী ব্যাংকের একজন কর্মকর্তা নিহত হয়েছেন।

নিহত ব্যক্তির নাম বদরুল ইসলাম। তিনি সোনালী ব্যাংক পিএলসির চারখাই বাজার শাখার সিনিয়র অফিসার ছিলেন এবং বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের খলাগ্রামের বাসিন্দা।

রোববার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের টিকরপাড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে বদরুল ইসলাম বাসটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

পরে রাত ১২টার দিকে উদ্ধারকর্মীরা বাসটি টেনে তুললে তার মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

নিহতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ব্যবসায়ী ও সমাজকর্মী এজাহারুল ইসলাম বাচ্চু।

ব্যাংক কর্মকর্তা বদরুল ইসলামের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে সহকর্মী ও স্থানীয় বাসিন্দারা গভীর শোক প্রকাশ করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট