1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বাবলু-মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার স্বপ্ন কুলাউড়ায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কুলাউড়ায় তিন শতাধিক পরিবার পেলেন জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ উপহার কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি শকু কুলাউড়ায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি: ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা দেশে ৭ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাননি, এখন হার্ভার্ডে পড়তে যাচ্ছেন বড়লেখা আসিফ কুলাউড়া উপজেলার ৫১ টি মাদ্রাসা ও এতিমখানায় ২ শ ২৪ প্যাকেট সৌদি সরকারের দেওয়া খেজুর বিতরন  কুলাউড়ার দুই কৃতী সন্তানের উপস্থিতি জাতীয় সংসদ অধিবেশনে। কুলাউড়ায় ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা জরিমানা কুলাউড়ায় পরকিয়ার জেরে সিএনজি মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক

শাহ সুন্দর উচ্চ বিদ্যালয়ে জলবায়ু সচেতনতায় চারা বিতরণ কর্মসূচি

  • প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১৬৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার | কুলাউড়ার দর্পণ

কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নের শাহ সুন্দর উচ্চ বিদ্যালয়ে ২০২৪-২০২৫ অর্থবছরে ‘লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন প্রজেক্ট’-এর আওতায় জলবায়ু পরিবর্তন সচেতনতা কর্মসূচির অংশ হিসেবে কৃষক পরিবারের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ফলজ গাছের চারা বিতরণ করা হয়।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে আম ও কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম শিক্ষার্থীদের হাতে চারা তুলে দেন এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে দেশ ও পরিবেশকে রক্ষায় গাছ লাগানোর গুরুত্ব তুলে ধরেন।

তিনি বলেন, “গাছ লাগানো শুধু পরিবেশ রক্ষাই নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী গড়ে তোলার অংশ। শিক্ষার্থীদের মাধ্যমে এই বার্তা প্রতিটি ঘরে পৌঁছাবে।”

উল্লেখ্য, এ প্রকল্পের আওতায় নিম, বেল, জাম, কাঁঠালসহ পরিবেশবান্ধব গাছের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যেই কৃষক পরিবারের সন্তানদের অগ্রাধিকার ভিত্তিতে চারা বিতরণ করা হচ্ছে।

এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং কৃষিভিত্তিক পরিবারগুলোকে সবল করার লক্ষ্য বাস্তবায়িত হবে বলে আশা প্রকাশ করেন বিদ্যালয় কর্তৃপক্ষ।

 

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট