1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বাবলু-মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার স্বপ্ন কুলাউড়ায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কুলাউড়ায় তিন শতাধিক পরিবার পেলেন জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ উপহার কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি শকু কুলাউড়ায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি: ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা দেশে ৭ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাননি, এখন হার্ভার্ডে পড়তে যাচ্ছেন বড়লেখা আসিফ কুলাউড়া উপজেলার ৫১ টি মাদ্রাসা ও এতিমখানায় ২ শ ২৪ প্যাকেট সৌদি সরকারের দেওয়া খেজুর বিতরন  কুলাউড়ার দুই কৃতী সন্তানের উপস্থিতি জাতীয় সংসদ অধিবেশনে। কুলাউড়ায় ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা জরিমানা কুলাউড়ায় পরকিয়ার জেরে সিএনজি মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক

কুলাউড়ায় সন্ধ্যা রাতে ব্যবসায়ীর টাকার ব্যাগ ছিনতাই। ভিডিও ফুটেজ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১৯৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:

কুলাউড়া উপজেলায় সিএনজি অটোরিকশাযোগে এসে একদল ছিনতাইকারী একটি দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় উত্তর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, মজুমদার ফ্যাশনের স্বত্বাধিকারী মিজানুর রহমান ছিনতাইয়ের শিকার হয়েছেন।

ভুক্তভোগী মিজানুর রহমান জানান, ২৮ জুলাই সোমবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে তিনি প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাসায় ফিরছিলেন। উপজেলা পরিষদের পশ্চিম পাশে সাদেকপুর রোডের মুখে পৌঁছাতেই পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি সিএনজি অটোরিকশা তাঁর গতিরোধ করে।

তিনি আরও জানান, সিএনজিতে থাকা তিনজন লোক হঠাৎ করে তাঁর হাত থেকে দুটি টাকার ব্যাগ ছিনিয়ে নেয় এবং কুলাউড়া মহিলা কলেজ ও আহমদাবাদ মাদরাসা সংলগ্ন রোড দিয়ে পালিয়ে যায়। ছিনতাইয়ের সময় গাড়িতে একজন চালকসহ মোট তিনজন ছিল বলে জানান তিনি।

ব্যবসায়ী ও স্থানীয় নাগরিকদের রাতের বেলায় চলাফেরার সময় বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এব্যাপারে জানতে চাইলে কুলাউড়া থানা অফিসার ইনচার্জ ওসি ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ভিকটিম এখন থানায় এসেছেন। পুলিশ অভিযানে নেমেছে।

 

ভিডিও ফুটেজ

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট