1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বাবলু-মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার স্বপ্ন কুলাউড়ায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কুলাউড়ায় তিন শতাধিক পরিবার পেলেন জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ উপহার কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি শকু কুলাউড়ায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি: ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা দেশে ৭ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাননি, এখন হার্ভার্ডে পড়তে যাচ্ছেন বড়লেখা আসিফ কুলাউড়া উপজেলার ৫১ টি মাদ্রাসা ও এতিমখানায় ২ শ ২৪ প্যাকেট সৌদি সরকারের দেওয়া খেজুর বিতরন  কুলাউড়ার দুই কৃতী সন্তানের উপস্থিতি জাতীয় সংসদ অধিবেশনে। কুলাউড়ায় ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা জরিমানা কুলাউড়ায় পরকিয়ার জেরে সিএনজি মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক

নিউইয়র্কে পুলিশের দায়িত্ব পালন কালে অস্ত্রধারীর গুলিতে কুলাউড়ার দিদার নিহত। 

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

কুলাউড়ার দর্পণ ডেস্ক ।। নিউইয়র্কে ম‍্যানহাটনেএকটি বহুতল অফিস ভবনে অস্ত্রধারীর গুলিতে বাংলাদেশি আমেরিকান এনওয়াইপিডি পুলিশ সদস‍্য সহ ৪ জন নিহত এবং এই ঘটনার পরপরই ওই অস্ত্রধারী নিজের বন্দুকের গুলিতে আত্মহত‍্যা করেছে।

সোমবার বিকেল সাড়ে ৬ টার দিকে ৩৪৫ পার্ক অ্যাভিনিউতে – যেখানে ব্ল্যাকস্টোন, KPMG, এবং NFL সদর দপ্তর অবস্থিত সেখানে ওই অস্ত্রধারীরা হামলা চালায়।

নিহত পুলিশ সদস্য বাংলাদেশি বংশোদ্ভুত বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন সিটি মেয়র এরিক অ্যাডামস ও এনওয়াইপিডি পুলিশ কমিশনার জেসিকা টিশ।

নিহত পুলিশ সদস‍্যের দেশের বাড়ি বাংলাদেশি মৌলভীবাজার জেলার কুলাউড়া পৌর এলাকার মাগুরায় । তিনি স্বপরিবারে নিউইর্য়ক ব্রঙ্কসে বসবাস করতেন ।

ম‍্যানহাটনের মিডটাউন নিউইয়র্কের ম্যানহাটনে অবস্থিত একটি উচ্চ-নিরাপত্তার অফিস ভবনে দায়িত্বরত অবস্থায় হামলাকারী গু.লিতে তিনিসহ আরো ৩ জন মারা য়ান।

বন্দুকধারী নিজেই পরে আত্মহত্যা করেন।

নিউইয়র্ক সিটি পুলিশের কমিশনার জেসিকা টিশ জানিয়েছেন, বাংলাদেশি বংশোদ্ভূত ওই কর্মকর্তার নাম দিদারুল ইসলাম। তিনি জানান, অফিসার দিদারুল ইসলাম বিবাহিত ছিলেন এবং তার দুটি সন্তান ছিল। তার স্ত্রী তৃতীয় সন্তানের মা হতে চলেছেন।

জেসিকা টিশ বলেন, “আমরা তাকে যে কাজটি করতে বলেছিলাম সে সেই কাজটিই করছিল,”। “সে চূড়ান্ত ত্যাগ স্বীকার করেছে।” সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার বলেন, সন্দেহভাজন ব্যক্তির গাড়িতে একটি এম-ফোর রাইফেল এবং গুলিবিদ্ধ ম্যাগাজিনসহ একটি রিভলবার পাওয়া গেছে। তার নেভাদা রাজ্যের ড্রাইভিং লাইসেন্স ছিল বলেও তিনি নিশ্চিত করেছেন।

এদিকে দিদারের করুন মৃত্যুতে আমেরিকার কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট