1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বাবলু-মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার স্বপ্ন কুলাউড়ায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কুলাউড়ায় তিন শতাধিক পরিবার পেলেন জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ উপহার কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি শকু কুলাউড়ায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি: ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা দেশে ৭ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাননি, এখন হার্ভার্ডে পড়তে যাচ্ছেন বড়লেখা আসিফ কুলাউড়া উপজেলার ৫১ টি মাদ্রাসা ও এতিমখানায় ২ শ ২৪ প্যাকেট সৌদি সরকারের দেওয়া খেজুর বিতরন  কুলাউড়ার দুই কৃতী সন্তানের উপস্থিতি জাতীয় সংসদ অধিবেশনে। কুলাউড়ায় ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা জরিমানা কুলাউড়ায় পরকিয়ার জেরে সিএনজি মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক

সচেতনতা জরুরি, দায়িত্ববোধ তার চেয়েও বেশি..

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ২৮৫ বার পড়া হয়েছে

হঠাৎ চোখের সামনে কোনো দুর্ঘটনা ঘটে গেলে—যেমন ভয়ানক আগুন, রক্তাক্ত আঘাত, দুঃসহ চিৎকার, অথবা কাউকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে দেখা—অনেকে স্বাভাবিকভাবে মোবাইল তুলে ভিডিও করেন। কেউ হয়তো করেন প্রমাণ হিসেবে, কেউ সচেতনতা গড়তে বা পুলিশকে সহায়তা করার উদ্দেশ্যে।

কিন্তু এরপর কী হয়? সেই রক্তাক্ত, বিভৎস ভিডিওগুলো অচেতনভাবেই আমরা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ফেলি। কোনো সতর্কবার্তা ছাড়াই!

এতে হয়তো কেউ প্রশংসা করেন আপনার ‘সাহসের’, কিন্তু আমরা ভুলে যাই—এই দৃশ্য অনেকের মনের উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে। কেউ কেউ এমন দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন, ঘুমের মধ্যে কেঁপে ওঠেন, ভয়ংকর স্বপ্ন দেখতে শুরু করেন। ধীরে ধীরে তাদের মনে গেঁথে বসে ভয়, উদ্বেগ, বিষণ্ণতা। চিকিৎসা বিজ্ঞানে একে বলে Post-Traumatic Stress Disorder (PTSD)—এক ধরনের মানসিক আঘাত যা জীবনের স্বাভাবিকতা ধ্বংস করে দিতে পারে।

সবচেয়ে বিপদে পড়ে কোমলমতি শিশু-কিশোররা। আমার চেম্বারে অনেক শিশুকে দেখেছি যারা শুধু ভয়ংকর ভিডিও দেখেই মানসিক রোগে আক্রান্ত হয়েছে। তাই দয়া করে, ভিডিও পোস্ট করার আগে একবার ভাবুন—এটি কারো জন্য ট্রমার কারণ হয়ে উঠবে না তো? আপনার এক ক্লিক হয়তো কাউকে ঠেলে দিতে পারে আতঙ্কের অন্ধকারে।

বেখেয়ালে পোস্ট নয়, সচেতন হোন ভিডিও শেয়ার করতে গিয়ে।

ডা. মু. সাঈদ এনাম

(এসোসিয়েট প্রফেসর,স্নায়ু ও মনোরোগ বিশেষজ্ঞ)

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট