1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত মানসিক রোগ লজ্জা নয়, চিকিৎসাযোগ্য বাস্তবতা” কুলাউড়ার মনুর বুকে ড্রেজারের হানা শঙ্কার মুখে স্বপ্নের সেতু বড়লেখা সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক কুলাউড়া মনু নদী থেকে উদ্ধার নিখোঁজ ভারতীয় যুবকের লাশ বিএসএফের কাছে হস্তান্তর করলো কুলাউড়া থানা পুলিশ  কুলাউড়ায় ১৩ ইউনিয়নের ৫০ বেহাল সড়কে জনভোগান্তি বাড়ছেই লাগাতার আবেদনের পরও নেই সংস্কারের উদ্যোগ কমলগঞ্জের শুক্লা সিনহার ঝুলন্ত মরদেহ উদ্ধার কুলাউড়ায় ২ কোটি টাকার খাল খনন প্রকল্পের উদ্বোধন মেয়ে থেকে ছেলে হয়ে গেল প্রবাসীর সন্তান! এলাকায় চাঞ্চল্য কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশীকে ঠেলে পাঠালো ভারতীয় বিএসএফ

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: কুলাউড়ার তরুণীর মৃত্যু, আরেকজন লাইফ সাপোর্টে

  • প্রকাশিত: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।। ঢাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কুলাউড়া উপজেলার দুই তরুণী দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে মোছাঃ তামান্না বেগম (২১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গুরুতর দগ্ধ অবস্থায় মোছাঃ রিয়া (২২) বর্তমানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে লাইফ সাপোর্টে রয়েছেন। দু’জনই কুলাউড়ার বরমচাল ইউনিয়নের বাসিন্দা।

নিহত তামান্না বরমচাল পশ্চিম সিংগুর গ্রামের কয়েছ মিয়ার একমাত্র মেয়ে। আর দগ্ধ রিয়া একই ইউনিয়নের মৃত আব্দুল করিমের একমাত্র কন্যা।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বাসায় রান্নাঘরে থাকা গ্যাস সিলিন্ডার হঠাৎ বিস্ফোরিত হলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এতে দুই তরুণী আগুনে দগ্ধ হন। দ্রুত স্থানীয়দের সহায়তায় তাদের হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তামান্না মারা যান।

হঠাৎ ঘটে যাওয়া এ দুর্ঘটনায় বরমচাল এলাকায় শোকের আবহ নেমে এসেছে। রিয়ার সুস্থতার জন্য পরিবার, স্বজন ও প্রতিবেশীরা সকলের কাছে দোয়া চেয়েছেন।

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণ তদন্তে সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে বলে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট