1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বাবলু-মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার স্বপ্ন কুলাউড়ায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কুলাউড়ায় তিন শতাধিক পরিবার পেলেন জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ উপহার কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি শকু কুলাউড়ায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি: ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা দেশে ৭ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাননি, এখন হার্ভার্ডে পড়তে যাচ্ছেন বড়লেখা আসিফ কুলাউড়া উপজেলার ৫১ টি মাদ্রাসা ও এতিমখানায় ২ শ ২৪ প্যাকেট সৌদি সরকারের দেওয়া খেজুর বিতরন  কুলাউড়ার দুই কৃতী সন্তানের উপস্থিতি জাতীয় সংসদ অধিবেশনে। কুলাউড়ায় ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা জরিমানা কুলাউড়ায় পরকিয়ার জেরে সিএনজি মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক

স্মরণ সভায় বক্তারা- কর্মের মধ্যে বেঁচে থাকবেন আবিদ হোসেন মাস্টার

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ২০১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।।

শিক্ষিত মানুষ গড়ার কারিগর হচ্ছেন শিক্ষকরা। বিশেষ করে প্রতিটি শিক্ষার্থীর প্রাথমিক শিক্ষা জীবনের গোড়াপত্তন করেন যে শিক্ষকরা তারাই একজন আলোকিত মানুষ গড়ার মূল কারিগর। মুক্তিযোদ্ধের ছাত্র সংগঠক, লেখক, অবসরপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রয়াত শিক্ষক সৈয়দ আবিদ হোসেন কর্মের মধ্যে বেঁচে থাকবেন আজীবন। সৈয়দ আবিদ হোসেন সমাজ বিনির্মাণে সারা জীবন নিরলসভাবে কাজ করে গেছেন। তাকে স্মরণের মাধ্যমে এ প্রজন্ম অনেক কিছু জানবে ও শিখবে। কুলাউড়া উপজেলার পৃথিমপাশার সদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রয়াত শিক্ষক সৈয়দ আবিদ হোসেনের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় বক্তারা এসব কথা বলেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির আয়োজনে ২৯ জুলাই দুপুর ২ ঘটিকায় সদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সৈয়দ আবিদ হোসেন স্মরণে ও বিদ্যালয়ের অবকাঠামোগত এবং শিক্ষার মান উন্নয়নে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার-২ আসনের সাবেক সাংসদ এডভোকেট নওয়াব আলী আব্বাছ খানের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন।

সাংবাদিক হাসান আল মাহমুদ রাজুর সঞ্চালনায় উক্ত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ খুরশেদ আলম, মোহাম্মদ রাজিব মিয়া, পৃথিমপাশা ইউপির সাবেক চেয়ারম্যান নবাব আলী বাকর খান, লংলা আধুনিক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. নজমুল হোসেন, রবিরবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সম্পাদক মাসুদ রানা আব্বাছ।

শুভে”ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভূমি দাতা পরিবারের সদস্য সাংবাদিক সৈয়দ আশফাক হোসেন তানভীর, স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুহেনা আক্তার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন রবিরবাজার সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল জব্বার, রবিরবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মাসুক আহমদ, সমাজসেবক সৈয়দ বেলায়েত হোসেন মাহমুদ, সৈয়দ জয়নাল হোসেন শাহীন, শাহাজান চৌধুরী, ব্যবসায়ী শরীফ আহমদ, চিকিৎসক সাইদুর রহমান চৌধুরী প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

এসময় বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে একটি ভবন জরুরীভাবে নির্মাণ, সীমানা প্রাচীর, অভিভাবক শেডঘর, মাঠ ভরাট, বিদ্যালয়ের সম্মুখে সড়কে গতিরোধক নির্মাণের বিষয়ে বিদ্যালয়ের পক্ষ থেকে দাবি জানানো হয় অতিথিদেরকে। উল্লেখ্য যে, সৈয়দ আবিদ হোসেন এই শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘদিন শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। অবসর গ্রহণের পর ২০২২ সালে ২৭ জুলাই তিনি মৃত্যুবরণ করেন। সৈয়দ আবিদ হোসেন মহান মুক্তিযুদ্ধে একজন ছাত্র সংগঠক ছিলেন।

 

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট