1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত মানসিক রোগ লজ্জা নয়, চিকিৎসাযোগ্য বাস্তবতা” কুলাউড়ার মনুর বুকে ড্রেজারের হানা শঙ্কার মুখে স্বপ্নের সেতু বড়লেখা সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক কুলাউড়া মনু নদী থেকে উদ্ধার নিখোঁজ ভারতীয় যুবকের লাশ বিএসএফের কাছে হস্তান্তর করলো কুলাউড়া থানা পুলিশ  কুলাউড়ায় ১৩ ইউনিয়নের ৫০ বেহাল সড়কে জনভোগান্তি বাড়ছেই লাগাতার আবেদনের পরও নেই সংস্কারের উদ্যোগ কমলগঞ্জের শুক্লা সিনহার ঝুলন্ত মরদেহ উদ্ধার কুলাউড়ায় ২ কোটি টাকার খাল খনন প্রকল্পের উদ্বোধন মেয়ে থেকে ছেলে হয়ে গেল প্রবাসীর সন্তান! এলাকায় চাঞ্চল্য কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশীকে ঠেলে পাঠালো ভারতীয় বিএসএফ

প্রচেষ্টার উদোগে ২৫ টি চা বাগানের প্রত্যক্ষভোটে শ্রমজয়ী চা নারী জোট গঠন 

  • প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।। কুলাউড়ার দর্পণ।।

বেসরকারী সংস্থা প্রচেষ্টার উদোগে কুলাউড়া  ও কমলগঞ্জ এলাকার ২৫টি চা বাগানে কাজ করা নারী শ্রমিকদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে “শ্রমজীবী চা নারী ভোট গঠন ও আত্নপ্রকাশ প্রোগ্রাম। এই কর্মসূচির মাধ্যমে মোট ২৫টি নারী কমিটি গঠন করা হয়েছে, যেখানে প্রতি কমিটিতে ২০ জন করে সদস্য আছেন। এতে প্রায় ৫০০ জন নারী শ্রমিক যুক্ত হয়েছেন।বুধবার( ৩০ জুলাই) অনুষ্ঠিত কুলাউড়ায় ২৫ টি চা বাগানের ২ জন করে মোট ৫০ জনের প্রত্যক্ষভোটে শ্রমজয়ী চা নারী জোট গঠিত হয়।ভোটে মাধ্যমে সভাপতি, সহ সভাপতি, সম্পাদক, কোষাধ্যক্ষসহ অন্যান্য নেতৃত্ব গঠিত হয়।

নৃ জনগোষ্ঠী  মনিকা খংলার সভাপতিত্বে ও    রাম নারায়ন রবি দাস এর পরিচালনায় এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সাবেক এমপি নবাব আলী আব্বাস খান,বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা সমাজ সেবা অফিসার প্রানেশ চন্দ্র বর্মা, মহিলা বিষয়ক অফিসার সৌমিত্র কমকার,প্রেসক্লাব কুলাউড়ার প্রেসিডেন্ট আজিজুল ইসলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ময়নুল হক পবন,চা শ্রমিক ইউনিয়নের সভাপতি রাম ভজন কৈরি,সঞ্জু গ্বোসামী প্রমুখ।  অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন প্রচেষ্টার নির্বাহী পরিচালক নবাব আলী নকী খান।

প্রচেষ্টার নির্বাহী পরিচালক নবাব আলী নকী খান জানান, এ আয়োজনের মূল উদ্দেশ্য ছিল নারী চা শ্রমিকদের সংগঠিত করে তাদের মধ্যে নেতৃত্ব তৈরি করা, অধিকার সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং ন্যায্য দাবিদাওয়ার জন্য নিজেদের কথা বলতে শেখানো।

বিশেষ করে বাল্যবিবাহ, যৌতুক, পারিবারিক সহিংসতা, স্বাস্থ্য, শিক্ষা ও কর্মপরিবেশ উন্নয়ন সম্পর্কে সচেতন করা।

আয়োজক সংস্থা প্রচেষ্টা জানিয়েছে, ভবিষ্যতে দেশের অন্যান্য চা বাগানেও এমন উদ্যোগ নেওয়া হবে যাতে নারী শ্রমিকরা আরও সংগঠিত হয়ে নিজেদের উন্নয়নে ভূমিকা রাখতে পারেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট