1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বাবলু-মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার স্বপ্ন কুলাউড়ায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কুলাউড়ায় তিন শতাধিক পরিবার পেলেন জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ উপহার কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি শকু কুলাউড়ায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি: ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা দেশে ৭ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাননি, এখন হার্ভার্ডে পড়তে যাচ্ছেন বড়লেখা আসিফ কুলাউড়া উপজেলার ৫১ টি মাদ্রাসা ও এতিমখানায় ২ শ ২৪ প্যাকেট সৌদি সরকারের দেওয়া খেজুর বিতরন  কুলাউড়ার দুই কৃতী সন্তানের উপস্থিতি জাতীয় সংসদ অধিবেশনে। কুলাউড়ায় ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা জরিমানা কুলাউড়ায় পরকিয়ার জেরে সিএনজি মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক

কুলাউড়া ১৬ বছর পর হারিয়ে যাওয়া সন্তান ফিরে পেলেন মা!

  • প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:

প্রায় ১৬ বছর পর মায়ের কোলে ফিরে এলেন রাসেল মিয়া (৩৫) নামের এক যুবক। দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকা ওই ব্যক্তি সম্প্রতি ভাটেরা বাজার এলাকায় পাগলের মতো অবস্থায় ঘোরাফেরা করছিলেন বলে জানা গেছে।

জানা যায়, রাসেল মিয়া কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের উত্তরভাগ(ইটাছড়া) গ্রামের কাদির মিয়ার ছেলে। তিনি প্রায় ১৬ বছর আগে নিখোঁজ হন। পরিবারের সদস্যরা দীর্ঘদিন খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাননি। কয়েক মাস আগে থেকে তাকে ভাটেরা রেলস্টেশন সংলগ্ন বাজার এলাকায় অসুস্থ ও মানসিক ভারসাম্যহীন অবস্থায় ঘুরতে দেখা যায়।

গতকাল ২৯ জুলাই মঙ্গলবার স্থানীয় এক বাসিন্দা আসুক মিয়া মানবিক উদ্যোগ নিয়ে রাসেল মিয়াকে নিজের বাড়িতে নিয়ে যান। সেখানে চুল-দাড়ি কেটে, গোসল করিয়ে পরিচ্ছন্ন করার পর তিনি ফেসবুকে একটি লাইভ ভিডিও প্রকাশ করেন যাতে করে কেউ তাকে চিনে নিতে পারে। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে রাসেলের মা ও বোন তাকে শনাক্ত করে আসুক মিয়ার বাড়িতে উপস্থিত হন এবং রাসেলকে নিজেদের বাড়িতে নিয়ে যান।

এই ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। অনেকেই ঘটনাটিকে মানবিক দৃষ্টান্ত হিসেবে দেখছেন এবং আসুক মিয়ার এ উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন।

মানবিক এই ঘটনার মাধ্যমে দীর্ঘ ১৬ বছরের অপেক্ষার অবসান ঘটে এক মায়ের কোলে ছেলের ফিরে আসা যা এলাকাবাসীর হৃদয় ছুঁয়ে গেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট