1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বাবলু-মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার স্বপ্ন কুলাউড়ায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কুলাউড়ায় তিন শতাধিক পরিবার পেলেন জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ উপহার কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি শকু কুলাউড়ায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি: ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা দেশে ৭ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাননি, এখন হার্ভার্ডে পড়তে যাচ্ছেন বড়লেখা আসিফ কুলাউড়া উপজেলার ৫১ টি মাদ্রাসা ও এতিমখানায় ২ শ ২৪ প্যাকেট সৌদি সরকারের দেওয়া খেজুর বিতরন  কুলাউড়ার দুই কৃতী সন্তানের উপস্থিতি জাতীয় সংসদ অধিবেশনে। কুলাউড়ায় ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা জরিমানা কুলাউড়ায় পরকিয়ার জেরে সিএনজি মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক

সিলেট রেঞ্জে জুন মাসের সেরা সার্কেল ও থানার স্বীকৃতি পেল মৌলভীবাজার

  • প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১৯০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।। কুলাউড়ার দর্পণ 

মৌলভীবাজারের সেরা সার্কেল ও থানার স্বীকৃতি পেলেন দুই পুলিশ কর্মকর্তা

সিলেট রেঞ্জের জুন/২০২৫ মাসের অপরাধ পর্যালোচনা সভায় মৌলভীবাজার জেলার দুই পুলিশ কর্মকর্তা শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেয়েছেন।

মৌলভীবাজার সদর সার্কেলের (বর্তমানে কুলাউড়া সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আজমল হোসেন রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে, মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ গাজী মো. মাহবুবুর রহমান নির্বাচিত হয়েছেন রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ।

আজ (৩০ জুলাই) সকালে সিলেট রেঞ্জ পুলিশ কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় রেঞ্জ ডিআইজি জনাব মোঃ মুশফেকুর রহমান এই দুই কর্মকর্তার হাতে পুরস্কার তুলে দেন। এসময় মৌলভীবাজার জেলার পুলিশ সুপার জনাব এম.কে.এইচ. জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা উপস্থিত ছিলেন।

মামলা রুজু ও নিষ্পত্তি, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদক ও চোরাচালান উদ্ধার, ক্লুলেস মামলা উদঘাটনসহ আইনশৃঙ্খলা রক্ষায় সন্তোষজনক কর্মদক্ষতার বিবেচনায় বিভিন্ন ক্যাটাগরিতে এই পুরস্কার প্রদান করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট