1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বাবলু-মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার স্বপ্ন কুলাউড়ায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কুলাউড়ায় তিন শতাধিক পরিবার পেলেন জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ উপহার কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি শকু কুলাউড়ায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি: ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা দেশে ৭ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাননি, এখন হার্ভার্ডে পড়তে যাচ্ছেন বড়লেখা আসিফ কুলাউড়া উপজেলার ৫১ টি মাদ্রাসা ও এতিমখানায় ২ শ ২৪ প্যাকেট সৌদি সরকারের দেওয়া খেজুর বিতরন  কুলাউড়ার দুই কৃতী সন্তানের উপস্থিতি জাতীয় সংসদ অধিবেশনে। কুলাউড়ায় ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা জরিমানা কুলাউড়ায় পরকিয়ার জেরে সিএনজি মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক

কুলাউড়ায় থানা ও ট্রাফিক পুলিশের সাঁড়াশি অভিযান: হেলমেট ও কাগজপত্রবিহীন মোটরসাইকেল আটক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।। কুলাউড়ার দর্পণ।

কুলাউড়া থানার পুলিশ ও ট্রাফিক পুলিশের যৌথ উদ্যোগে হেলমেট ও বৈধ কাগজপত্রবিহীন যানবাহনের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালানো হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে কুলাউড়ার ব্যস্ততম এলাকা স্কুল চৌমুহনা পয়েন্টে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে হেলমেট না থাকা ও কাগজপত্রবিহীন মোটরসাইকেল চলাচলের দায়ে মোট ৪টি মামলা দেওয়া হয়। এতে জরিমানা করা হয়েছে ৫ হাজার টাকা এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

অভিযান চলাকালে চালকদের লাইসেন্স, রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ যাচাই করা হয় এবং যাদের কাগজপত্র অনুপস্থিত ছিল, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

এ বিষয়ে কুলাউড়া ট্রাফিক পুলিশের এসআই এবাদুর রহমান বলেন, “সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। হেলমেট ব্যবহার ও বৈধ কাগজপত্র ছাড়া কোনো যানবাহন চলতে দেওয়া হবে না।”

পুলিশের এমন অভিযানকে স্বাগত জানিয়েছে সাধারণ জনগণ। সবার প্রত্যাশা, নিয়মিত এই ধরনের অভিযান চালানো হলে দুর্ঘটনা হ্রাস পাবে এবং সড়কে শৃঙ্খলা ফিরে আসবে।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট