1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত মানসিক রোগ লজ্জা নয়, চিকিৎসাযোগ্য বাস্তবতা” কুলাউড়ার মনুর বুকে ড্রেজারের হানা শঙ্কার মুখে স্বপ্নের সেতু বড়লেখা সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক কুলাউড়া মনু নদী থেকে উদ্ধার নিখোঁজ ভারতীয় যুবকের লাশ বিএসএফের কাছে হস্তান্তর করলো কুলাউড়া থানা পুলিশ  কুলাউড়ায় ১৩ ইউনিয়নের ৫০ বেহাল সড়কে জনভোগান্তি বাড়ছেই লাগাতার আবেদনের পরও নেই সংস্কারের উদ্যোগ কমলগঞ্জের শুক্লা সিনহার ঝুলন্ত মরদেহ উদ্ধার কুলাউড়ায় ২ কোটি টাকার খাল খনন প্রকল্পের উদ্বোধন মেয়ে থেকে ছেলে হয়ে গেল প্রবাসীর সন্তান! এলাকায় চাঞ্চল্য কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশীকে ঠেলে পাঠালো ভারতীয় বিএসএফ

জুড়ীতে সেফটি ট্যাংকে পড়ে দুই ভাইয়ের একজনের মৃত্যু, আরেকজন আশঙ্কাজনক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ২১৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার জুড়ী।। কুলাউড়ার দর্পণ।।

মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের লাঠিটিলা এলাকার ডুমা বাড়িতে এক হৃদয়বিদারক দুর্ঘটনায় সেফটি ট্যাংকে পড়ে সোহেল উদ্দিন (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় তার ছোট ভাই ইমন (২৫) আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৯ জুলাই) রাত আনুমানিক ৯টার দিকে তাদের বাড়ির বাথরুমের সেফটি ট্যাংকে একটি মানিব্যাগ পড়ে যায়। সেটি তুলতে প্রথমে সোহেল ট্যাংকের ভেতরে নামলে তিনি নিখোঁজ হন। পরে ভাই ইমন তাকে উদ্ধারে নিচে নামলে তিনিও নিস্তেজ হয়ে পড়েন।

খবর পেয়ে রাত সাড়ে ৯টার দিকে জুড়ী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দুই ভাইকে উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সোহেল উদ্দিনকে মৃত ঘোষণা করেন এবং ইমনকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জুড়ী ফায়ার সার্ভিস স্টেশনের স্টাফ অফিসার এস এম শামীম জানান, তারা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। ধারণা করা হচ্ছে, সেফটি ট্যাংকের বিষাক্ত গ্যাসের কারণে এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।

এদিকে এই হৃদয়বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বুধবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে জুড়ী থানা পুলিশও ঘটনাস্থলে পৌঁছায়।

দুই ভাই সোহেল ও ইমন উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের ডুমা বাড়ি গ্রামের মজুমিল উদ্দিনের ছেলে।

প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের দুর্ঘটনা এড়াতে ভবিষ্যতে আরও সচেতনতা ও সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট