1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বাবলু-মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার স্বপ্ন কুলাউড়ায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কুলাউড়ায় তিন শতাধিক পরিবার পেলেন জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ উপহার কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি শকু কুলাউড়ায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি: ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা দেশে ৭ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাননি, এখন হার্ভার্ডে পড়তে যাচ্ছেন বড়লেখা আসিফ কুলাউড়া উপজেলার ৫১ টি মাদ্রাসা ও এতিমখানায় ২ শ ২৪ প্যাকেট সৌদি সরকারের দেওয়া খেজুর বিতরন  কুলাউড়ার দুই কৃতী সন্তানের উপস্থিতি জাতীয় সংসদ অধিবেশনে। কুলাউড়ায় ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা জরিমানা কুলাউড়ায় পরকিয়ার জেরে সিএনজি মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক

মজুমদার ফ্যাশনের ছিনতাইকৃত টাকা উদ্ধার ও অপরাধীদের গ্রেফতার দাবিতে কুলাউড়া থানায় ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।। কুলাউড়ার দর্পণ।

কুলাউড়া বাজারের ‘মজুমদার ফ্যাশন’-এর স্বত্বাধিকারী মিজানুর রহমান মজুমদারের ছিনতাইকৃত টাকা উদ্ধার ও অপরাধীদের দ্রুত গ্রেফতার, পাশাপাশি কুলাউড়ার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ।

৩০ জুলাই (বুধবার) রাতে কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল ও সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখই-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল কুলাউড়া থানায় গিয়ে এই বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে ব্যবসায়ী নেতৃবৃন্দ সাম্প্রতিক ছিনতাইয়ের ঘটনায় দুঃখ প্রকাশ করে দ্রুত অপরাধীদের গ্রেফতার ও ছিনতাইকৃত অর্থ উদ্ধারের দাবি জানান। একইসঙ্গে কুলাউড়ার সার্বিক নিরাপত্তা ও ব্যবসায়িক পরিবেশ উন্নয়নের লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব ও পরামর্শ দেন।

থানার অফিসার ইনচার্জ ব্যবসায়ী নেতৃবৃন্দের বক্তব্য ধৈর্য সহকারে শোনেন এবং দ্রুত ছিনতাইকৃত অর্থ উদ্ধারের পাশাপাশি অপরাধীদের গ্রেফতার করে সুসংবাদ দেওয়ার আশ্বাস দেন। তিনি আরও বলেন, “ব্যবসায়ী সমাজের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের দায়িত্ব। আপনারা আস্থা রাখুন, আমরা দ্রুত পদক্ষেপ নিচ্ছি।”

বৈঠকে উপস্থিত ছিলেন ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যকরী কমিটির সিনিয়র নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ড সম্পাদক ও সদস্যবৃন্দ।

এই বৈঠকের মাধ্যমে ব্যবসায়ী সমাজ ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় এবং আস্থার একটি সেতুবন্ধন তৈরি হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন অনেকেই।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট