1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বাবলু-মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার স্বপ্ন কুলাউড়ায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কুলাউড়ায় তিন শতাধিক পরিবার পেলেন জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ উপহার কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি শকু কুলাউড়ায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি: ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা দেশে ৭ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাননি, এখন হার্ভার্ডে পড়তে যাচ্ছেন বড়লেখা আসিফ কুলাউড়া উপজেলার ৫১ টি মাদ্রাসা ও এতিমখানায় ২ শ ২৪ প্যাকেট সৌদি সরকারের দেওয়া খেজুর বিতরন  কুলাউড়ার দুই কৃতী সন্তানের উপস্থিতি জাতীয় সংসদ অধিবেশনে। কুলাউড়ায় ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা জরিমানা কুলাউড়ায় পরকিয়ার জেরে সিএনজি মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক

কুলাউড়ার কাদিপুরে ২ কিলোমিটার সড়কে আলোর ঝলকানি: প্রবাসীদের অর্থায়নে সমাজ কল্যাণ পরিষদের অনন্য উদ্যোগ

  • প্রকাশিত: শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ২৪৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।। কুলাউড়ার দর্পণ 

কুলাউড়া উপজেলার ৬নং কাদিপুর ইউনিয়নের উচাইল, দক্ষিণ গোবিন্দপুর ও লক্ষীপুর গ্রামের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে। এসব এলাকায় প্রায় ২ কিলোমিটার সড়কজুড়ে ৪৫টি সড়ক বাতি স্থাপন করা হয়েছে প্রবাসীদের আর্থিক সহযোগিতায়। এই আলো জ্বালানোর কাজটি বাস্তবায়ন করেছে উচাইল, দক্ষিণ গোবিন্দপুর ও লক্ষীপুর সমাজ কল্যাণ পরিষদ।

প্রায় দুই লাখ টাকা ব্যয়ে সম্পন্ন হওয়া এ প্রকল্পের মাধ্যমে রাতের আঁধারে চলাচল এখন আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হয়েছে। এলাকাবাসীর মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দের মধ্য দিয়ে আজ আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী আব্দুল মিন্নান, আর যৌথভাবে সঞ্চালনা করেন জাকির হোসেন ও মাওলানা শওকত ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মোক্তাদির হোসেন।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন শিক্ষক নিলু দেবনাথ, আব্দুস শহিদ, মোশাহিদ আলী, রঞ্জন রায় সহ আরও অনেকে।

এই আলোকিত উদ্যোগ এলাকাবাসীর মুখে হাসি ফুটিয়েছে এবং গ্রামকে শহরের ছোঁয়া দিতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। উদ্যোক্তারা জানান, ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কাজে প্রবাসীদের পাশে পেয়ে তারা আরও উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করবেন।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট