1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বাবলু-মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার স্বপ্ন কুলাউড়ায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কুলাউড়ায় তিন শতাধিক পরিবার পেলেন জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ উপহার কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি শকু কুলাউড়ায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি: ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা দেশে ৭ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাননি, এখন হার্ভার্ডে পড়তে যাচ্ছেন বড়লেখা আসিফ কুলাউড়া উপজেলার ৫১ টি মাদ্রাসা ও এতিমখানায় ২ শ ২৪ প্যাকেট সৌদি সরকারের দেওয়া খেজুর বিতরন  কুলাউড়ার দুই কৃতী সন্তানের উপস্থিতি জাতীয় সংসদ অধিবেশনে। কুলাউড়ায় ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা জরিমানা কুলাউড়ায় পরকিয়ার জেরে সিএনজি মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক

কুলাউড়া মনসুর মোহাম্মদিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা   বিদ্যোৎসাহী সদস্য হলেন সাংবাদিক মহি উদ্দিন

  • প্রকাশিত: শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ২১৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।। কুলাউড়ার দর্পণ

কুলাউড়া উপজেলার ঐতিহ্যবাহী মনসুর মোহাম্মদিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য মনোনীত হয়েছেন মাদ্রাসার প্রাক্তণ শিক্ষার্থী সাংবাদিক মহি উদ্দিন রিপন। গত ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের (ঢাকা ও সিলেট বিভাগ) এর পরিদর্শক মোঃ আসাদুজ্জামান স্বাক্ষরিত এক পত্রে তাকে বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মনোনয়ন দেয়া হয়। এদিকে বুধবার (৩০ জুলাই) বিকেলে গভর্নিং বডির সভাপতি মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বুলবুল আহমদ এর কার্যালয়ে প্রথম বৈঠকে পুর্ণাঙ্গ কমিটির কণ্ঠ ভোটে মাদ্রাসার প্রাক্তণ ছাত্র মোঃ সাইফুর রহমানকে গভর্নিং বডির সহ-সভাপতি নির্বাচিত করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন শিক্ষানুরাগী সদস্য মোঃ সোহেল আহমদ, ডাক্তার সদস্য- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, শিক্ষক প্রতিনিধি মোঃ মুতাহির আলী, মোঃ জালাল উদ্দিন, মোঃ রাজু মিয়া, অভিভাবক সদস্য- মোঃ হারুন মিয়া, মোঃ আক্তার মিয়া, নুর আলম। সদস্য সচিব হলেন মাদ্রাসার অধ্যক্ষ।

মাদ্রাসার নব-নির্বাচিত বিদ্যোৎসাহী সদস্য সাংবাদিক মহিউদ্দিন এক প্রতিক্রিয়ায় বলেন, মাদ্রাসার গভর্নিং বডিতে বিদ্যোৎসাহী সদস্য হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য এক বিশাল সম্মান ও গৌরবের। ঐতিহ্যবাহী মাদ্রাসা এ অঞ্চলের ধর্মীয় ও আধুনিক শিক্ষার অন্যতম খ্যাতনামা প্রতিষ্ঠান। আমি নিজের সেরাটা নিংড়ে দিয়ে চেষ্টা করব মাদ্রাসার শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় সম্পৃক্ত করার জন্য কার্যকর পদক্ষেপ নিতে। তিনি আরও বলেন, মাদ্রাসার শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সহযোগিতা ছাড়া এই উন্নয়ন সম্ভব নয়। আমি বিশ্বাস করি, সবার সমন্বিত প্রচেষ্টায় আমরা মাদ্রাসাটিকে কুলাউড়ার মধ্যে একটি মডেল শিক্ষাপ্রতিষ্ঠানে রূপ দিতে পারব।

উল্লেখ্য, সাংবাদিক মহি উদ্দিন উপজেলার কাদিপুর ইউনিয়নের মনসুর গ্রামের বাসিন্দা মৃত শাইস্তা মিয়ার ছেলে। তিনি মনসুর মোহাম্মদিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা থেকে ২০১১ সালে ফাজিল (স্নাতক) পরীক্ষায় কৃতিত্বের সাথে পাশ করেন। পরে তিনি সিলেট এমসি কলেজ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। তিনি সামাজিক অনেক কর্মকান্ডে সম্পৃক্ত রয়েছেন। এছাড়া তিনি উপজেলা প্রেসক্লাব কুলাউড়ার সহ-সাংগঠনিক সম্পাদক, দৈনিক কালবেলা, জৈন্তাবার্তা কুলাউড়া প্রতিনিধি ও অনলাইন পোর্টাল কেবিসি নিউজের বিশেষ প্রতিনিধির দায়িত্বে রয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট