1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বাবলু-মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার স্বপ্ন কুলাউড়ায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কুলাউড়ায় তিন শতাধিক পরিবার পেলেন জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ উপহার কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি শকু কুলাউড়ায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি: ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা দেশে ৭ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাননি, এখন হার্ভার্ডে পড়তে যাচ্ছেন বড়লেখা আসিফ কুলাউড়া উপজেলার ৫১ টি মাদ্রাসা ও এতিমখানায় ২ শ ২৪ প্যাকেট সৌদি সরকারের দেওয়া খেজুর বিতরন  কুলাউড়ার দুই কৃতী সন্তানের উপস্থিতি জাতীয় সংসদ অধিবেশনে। কুলাউড়ায় ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা জরিমানা কুলাউড়ায় পরকিয়ার জেরে সিএনজি মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক

পৃথিমপাশা ইউনিয়ন বিএনপির নেতৃত্বে ফের বুরহান উদ্দিন ময়েজ,সাধারণ সম্পাদক নির্বাচিত এডভোকেট আহমেদ উর রহমান মুরাদ

  • প্রকাশিত: শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।। কুলাউড়ার দর্পণ

কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়েছে। শনিবার (২ আগস্ট) ইউনিয়নের আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন।

সম্মেলন শেষে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে ৪৫৬ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটের মাধ্যমে আগামী দুই বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়।

কাউন্সিলে বিপুল ভোটের ব্যবধানে সভাপতি নির্বাচিত হয়েছেন বুরহান উদ্দিন সিদ্দিকী ময়েজ। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এডভোকেট আহমেদ উর রহমান মুরাদ এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন রাসেল আহমেদ।

বুরহান উদ্দিন ময়েজ বিএনপির রাজনীতিতে একটি পরিচিত নাম। তিনি দলটির প্রতিষ্ঠাকালীন সময়ে পৃথিমপাশা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ছিলেন এবং পরে উপজেলা যুবদলের নেতৃত্বও দেন। প্রায় ২৬ বছর ধরে তিনি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এক সময় অসুস্থতার কারণে রাজনীতি থেকে সাময়িক বিরত থাকলেও ২০২৩ সাল থেকে তিনি আবারও সক্রিয় হয়ে উঠেন।

দলীয় বিভাজনের সময় তিনি পৃথিমপাশা ইউনিয়ন বিএনপির একাংশের সভাপতি ছিলেন। এবার কাউন্সিলের মাধ্যমে ঐক্যবদ্ধ ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্বে ফিরেছেন তিনি।

তবে এবারের নির্বাচন ছিল প্রতিযোগিতাপূর্ণ। নবাববাড়ির প্রার্থী নবাব আলী তকী খান ও সাবেক সভাপতি আকদ্দস আলী মাস্টার প্রার্থী হওয়ায় অনেকেই ধারণা করেছিলেন, এবারে হয়তো নেতৃত্বে পরিবর্তন আসবে। কিন্তু সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ৩৫ ভোটের ব্যবধানে নবাব আলী তকী খানকে পরাজিত করেন ময়েজ।

এ বিজয়ের মাধ্যমে আবারও প্রমাণিত হলো, বুরহান উদ্দিন ময়েজ এখনো পৃথিমপাশা ইউনিয়ন বিএনপির একটি শক্তিশালী ও জনভিত্তিক নেতৃত্বের প্রতীক।

কুলাউড়া পৃথিসপাশা ইউনিয়ন বিএনপি’র সম্মেলন ও কাউন্সিল!নেতা-কর্মীদের মিলনমেলা, দেখুন

১২ নং পৃথিমপাশা ইউনিয়ন বিএনপির ভোট গ্রহণ শেষে ফলাফল প্রকাশ। ভিডিও

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট