1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বাবলু-মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার স্বপ্ন কুলাউড়ায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কুলাউড়ায় তিন শতাধিক পরিবার পেলেন জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ উপহার কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি শকু কুলাউড়ায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি: ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা দেশে ৭ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাননি, এখন হার্ভার্ডে পড়তে যাচ্ছেন বড়লেখা আসিফ কুলাউড়া উপজেলার ৫১ টি মাদ্রাসা ও এতিমখানায় ২ শ ২৪ প্যাকেট সৌদি সরকারের দেওয়া খেজুর বিতরন  কুলাউড়ার দুই কৃতী সন্তানের উপস্থিতি জাতীয় সংসদ অধিবেশনে। কুলাউড়ায় ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা জরিমানা কুলাউড়ায় পরকিয়ার জেরে সিএনজি মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক

রবিরবাজারে রাস্তার পাশে বর্জ্য ফেলে পরিবেশ দূষণ: দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের

  • প্রকাশিত: শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।। কুলাউড়ার দর্পণ

কুলাউড়া উপজেলার রবিরবাজার এলাকার লামাবাজারে ভরাট হয়ে যাওয়া একটি পুকুরের বর্জ্য সরিয়ে এনে ফেলে রাখা হয়েছে রবিরবাজার-কর্মধা রোডের শুকনাছড়া নদীর পাড়ে, একদম রাস্তার পাশে। মাসখানেক ধরে এসব বর্জ্য সেখানেই পড়ে থাকায় প্রচণ্ড দুর্গন্ধ ছড়াচ্ছে এবং আশপাশের পরিবেশ চরমভাবে দূষিত হয়ে পড়েছে।

এই গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে প্রতিদিন শত শত শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ যাতায়াত করে থাকেন। ফলে চলাচলকারী মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। স্থানীয়দের অভিযোগ—প্রশাসনের পক্ষ থেকে পূর্বে আশ্বস্ত করা হয়েছিল যে, একটি বড় গর্ত করে বর্জ্য সেখানে ফেলে মাটি চাপা দিয়ে সুষ্ঠুভাবে ব্যবস্থাপনা করা হবে, যাতে জনদুর্ভোগ না হয়। বাস্তবে একটি গর্ত খোঁড়া হলেও বর্জ্য সেখানে না ফেলে রাস্তার পাশেই ফেলে রাখা হয়েছে—যা অত্যন্ত দুঃখজনক ও অযোগ্যতার পরিচায়ক।

এলাকাবাসী বলছেন, দীর্ঘদিন ধরে বর্জ্য এভাবে রাস্তায় পড়ে থাকলে পরিবেশ দূষণের পাশাপাশি জনস্বাস্থ্যের জন্যও তা মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে।

এমতাবস্থায়, দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ—বিশেষ করে কুলাউড়া উপজেলা প্রশাসন ও মৌলভীবাজার জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় সচেতন নাগরিকরা।

তাঁদের প্রত্যাশা, এলাকার আপামর জনগণের বৃহৎ স্বার্থে এবং জনদুর্ভোগ লাঘবে এই সমস্যার দ্রুত সমাধান করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট