1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বাবলু-মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার স্বপ্ন কুলাউড়ায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কুলাউড়ায় তিন শতাধিক পরিবার পেলেন জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ উপহার কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি শকু কুলাউড়ায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি: ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা দেশে ৭ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাননি, এখন হার্ভার্ডে পড়তে যাচ্ছেন বড়লেখা আসিফ কুলাউড়া উপজেলার ৫১ টি মাদ্রাসা ও এতিমখানায় ২ শ ২৪ প্যাকেট সৌদি সরকারের দেওয়া খেজুর বিতরন  কুলাউড়ার দুই কৃতী সন্তানের উপস্থিতি জাতীয় সংসদ অধিবেশনে। কুলাউড়ায় ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা জরিমানা কুলাউড়ায় পরকিয়ার জেরে সিএনজি মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক

কুলাউড়ায় জয়পাশায় পুলিশের অভিযান, সন্ত্রাসী সাজেদ গ্রেফতার

  • প্রকাশিত: সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।। কুলাউড়ার দর্পণ।।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ উমর ফারুকের নেতৃত্বে এসআই মুস্তাফিজুর রহমান ও কুলাউড়া উপজেলা পুলিশের বিশেষ অভিযানে এক চিহ্নিত সন্ত্রাসী ও ছিনতাইকারী (সাজেদ মিয়াকে) আটক করা হয়েছে।

রবিবার (৩ আগস্ট) সন্ধ্যায় উপজেলার পৌর এলাকার জয়পাশায় অভিযান চালিয়ে ঘরের বাথরুম লোকানো অবস্থায় থাকে আটক করে কুলাউড়া থানা পুলিশ।

আটককৃত ব্যক্তি এলাকার একাধিক শিশু নির্যাতন ও ছিনতাই মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে। সাম্প্রতিক সময়ে এক শিশু নির্যাতনের ঘটনায় সে ফের আলোচনায় আসে, যেখানে শিশু সহায়তা হেল্পলাইন ১০৯৮ – (বাংলাদেশ সরকার পরিচালিত) প্রতিষ্টানে অভিযোগ রয়েছে— সে মাদকাসক্ত অবস্থায় এক শিশুকে নির্মমভাবে নির্যাতন করে।

এলাকাবাসীরা জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে তারা দীর্ঘদিন ধরে অতিষ্ঠ। প্রতিদিনই সে প্রকাশ্যে মদপান করে, নারীদের সাথে অসভ্য ও অশ্লীল আচরণ করে, অকথ্য ভাষায় গালাগালি ও উচ্চস্বরে চিৎকার করে পুরো এলাকায় অশান্তি সৃষ্টি করে। স্থানীয়রা বহুবার সামাজিকভাবে প্রতিরোধের চেষ্টা করলেও সে বেপরোয়া হয়ে উঠে এবং হুমকি দিতে থাকে।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) উমর ফারুক জানান, “আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় চুরি, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে শিশু নির্যাতনের একটি গুরুতর অভিযোগ থাকায় আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। তাকে আদালতে পাঠানো হবে এবং তদন্ত চলমান রয়েছে।”

স্থানীয় জনগণ পুলিশ প্রশাসনের এমন সাহসী ও কার্যকর পদক্ষেপকে স্বাগত জানিয়েছে এবং আশা করছে, এর মাধ্যমে এলাকায় শান্তি ও নিরাপত্তা ফিরবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট