1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় ধানের শীষের পক্ষে প্রচারণায় প্রবাসী বিএনপি নেতারা মৌলভীবাজার-২ আসনে দুই স্বতন্ত্র প্রার্থীর সাথে বিএনপি, জামায়াতের মুল লড়াই কুলাউড়ায় পাগলা কুকুরের কামড়ে ৪৯ জন আহত-ভ্যাকসিন সংকট লাউয়াছড়ায় সড়কে গাড়ির ধাক্কায় বানরের মৃ/ত্যু, মা বানরের আ/র্ত/নাদ কাতারে চারতলা ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসী শ্রমিকের মৃ’ত্যু মৌলভীবাজার -২,কুলাউড়া সংসদীয় আসন পরিবর্তনের পর তা ডাঃ জুবায়দার প্রতি উৎসর্গ করবো …..সিলেট বিভাগবন্ধু আবেদ রাজা কুলাউড়ায় ১শ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি: ভারত সীমান্তবর্তী কর্মধায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে হুহু করে : ২ জনের মৃত্যু পাকিস্তানের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও “ডন” পত্রিকার সম্পাদক কুলাউড়ার আলতাফ হোসেন দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র পরিচিতি সভা অনুষ্ঠিত “দুই সেতুর ঝুঁকিতে হাজারো মানুষের জীবন—ভবানীপুর ও লক্ষীপুরে জরুরি সংস্কারের দাবি”

কুলাউড়ায় কিশোর গ্যাং নির্মূলে দুই সপ্তাহের সময় দিলেন এসপি

  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।। কুলাউড়ার দর্পণ 

কুলাউড়ায় ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। এ ধরনের অপরাধ নির্মূলে থানাকে আগামী দুই সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) এমকেএইচ জাহাঙ্গীর হোসেন।

সোমবার (৪ আগস্ট) রাতে কুলাউড়া থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইভটিজিং এবং কিশোর গ্যাংয়ের স্থান কুলাউড়ায় হবে না। এ সমস্যা দুই সপ্তাহের মধ্যে নিয়ন্ত্রণে আনতে হবে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে এসপি আরও বলেন, পুলিশের সেবা পেতে কোনো টাকা লাগে না। সেবার স্বচ্ছতা আনতেই থানায় চালু করা হয়েছে ‘আপনার এসপি’ নামে একটি ডেস্ক। এর মাধ্যমে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করা যাবে।

সম্প্রতি কুলাউড়ায় ঘটে যাওয়া ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনার বিষয়ে তিনি বলেন, অপরাধীদের কেউই ছাড় পাবে না। আসামিদের গ্রেপ্তার ও টাকা উদ্ধারে কাজ চলছে।

আনজুম হত্যা মামলার অগ্রগতির কথা তুলে ধরে পুলিশ সুপার বলেন, ঘটনার পরপরই পুলিশ অভিযানে নামে এবং প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়। মামলার বিচার দ্রুত ও সঠিকভাবে হবে- এতে পুলিশের কোনো গাফিলতি নেই।

তিনি আরও হুঁশিয়ার করে বলেন, থানায় আর কোনো সালিশ বৈঠক চলবে না। আইনের বাইরে কোনো প্রভাব খাটানো যাবে না। পুলিশ জনগণের বন্ধু। তবে অপরাধের বিষয়ে কোনো আপস নয়।

কুলাউড়া সার্কেলের নবাগত অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সাবেক সংসদ সদস্য নওয়াব আলী আব্বাস খান, জেলা বিএনপির সাবেক সহসভাপতি শওকতুল ইসলাম শকু, উপজেলা বিএনপির আহবায়ক রেদোয়ান খান, কমিটির সদস্য বদরুল হোসেন খান, উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিম, নায়েবে আমির মো. জাকির হোসেন, সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরী, বিএনপি নেতা আলমগীর হোসেন ভুঁইয়া ও সুফিয়ান আহমদ, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই,

উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল মুহিত বাবলু, সাংবাদিক শাকিল রশিদ চৌধুরী,  মোক্তাদির হোসেন, এম মছব্বির আলী, নাজমুল বারী সোহেল, মাহফুজ শাকিল, এনসিপির মৌলভীবাজার জেলা সদস্য লিংকন তালুকদার, আব্দুস সামাদ, ওয়ারিয়র্স অফ জুলাই জেলা সদস্য সচিব জাহিদুল ইসলাম, সদস্য আল আদনান চৌধুরী, নাহিদুর রহমান ও এনসিপি সমর্থক ইব্রাহীম মাহমুদ প্রমুখ।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট