1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বাবলু-মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার স্বপ্ন কুলাউড়ায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কুলাউড়ায় তিন শতাধিক পরিবার পেলেন জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ উপহার কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি শকু কুলাউড়ায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি: ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা দেশে ৭ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাননি, এখন হার্ভার্ডে পড়তে যাচ্ছেন বড়লেখা আসিফ কুলাউড়া উপজেলার ৫১ টি মাদ্রাসা ও এতিমখানায় ২ শ ২৪ প্যাকেট সৌদি সরকারের দেওয়া খেজুর বিতরন  কুলাউড়ার দুই কৃতী সন্তানের উপস্থিতি জাতীয় সংসদ অধিবেশনে। কুলাউড়ায় ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা জরিমানা কুলাউড়ায় পরকিয়ার জেরে সিএনজি মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক

কুলাউড়ার গোগালীছড়ার বাঁধ ভেঙে কয়েকটি গ্রাম প্লাবিত-কুলাউড়া-রাংগিছড়া সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন

  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ২৪২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার || কুলাউড়ার দর্পণ

গত রাতের প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নের গোগালীছড়া নদীর ওয়াছির মিয়া বাড়ির পাশের পুরনো বাঁধ হঠাৎ করে ভেঙে পড়ে। এর ফলে দাসেরমহল, হরিপুর, করেরগ্রাম ও মিনারমহলসহ বিস্তীর্ণ এলাকায় হঠাৎ বন্যা দেখা দেয়। ঘরবাড়ি ও রাস্তাঘাট ডুবে গেছে পানির নিচে।

স্থানীয়রা জানিয়েছেন, বহুদিন ধরে বাঁধটি জরাজীর্ণ অবস্থায় ছিল, কিন্তু সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বাঁধ ভাঙার সাথে সাথে প্রচণ্ড বেগে নদীর পানি লোকালয়ে ঢুকে পড়ে। এতে কুলাউড়া-রাংগিছড়া সড়কের উপর দিয়ে কোমরসমান পানি প্রবাহিত হওয়ায় ওই সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। ফলে আশেপাশের হাজারো মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

এ বিষয়ে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহি উদ্দিন জামান জানান, “আমরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।” তিনি আরও বলেন, “গোগালীছড়ার খননের জন্য একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। খনন কাজ সম্পন্ন হলে এ ধরনের সমস্যা থেকে স্থায়ীভাবে মুক্তি মিলবে।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট