1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বাবলু-মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার স্বপ্ন কুলাউড়ায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কুলাউড়ায় তিন শতাধিক পরিবার পেলেন জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ উপহার কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি শকু কুলাউড়ায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি: ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা দেশে ৭ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাননি, এখন হার্ভার্ডে পড়তে যাচ্ছেন বড়লেখা আসিফ কুলাউড়া উপজেলার ৫১ টি মাদ্রাসা ও এতিমখানায় ২ শ ২৪ প্যাকেট সৌদি সরকারের দেওয়া খেজুর বিতরন  কুলাউড়ার দুই কৃতী সন্তানের উপস্থিতি জাতীয় সংসদ অধিবেশনে। কুলাউড়ায় ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা জরিমানা কুলাউড়ায় পরকিয়ার জেরে সিএনজি মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক

শ্রীমঙ্গলে ডিবি পুলিশের অভিযানে ১৬০ পিস ইয়াবাসহ দুইজন আটক

  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

শ্রীমঙ্গল উপজেলার শমসেরগঞ্জ বাজার এলাকায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য এর নেতৃত্বে এসআই মো: আবু নাইয়ুম মিয়া ও সঙ্গীয় ফোর্স রবিবার ৩ আগস্ট রাতে শমশেরগঞ্জ বাজার সংলগ্ন সিআইপি আব্দুর রহিম এর নির্মাণাধীন মার্কেটের সামনে অভিযান পরিচালনা করেন।

অভিযানে আটককৃতরা হলেন মো: নজরুল ইসলাম (৩২), সাং-পানিউমদা (লেবু বাগান), নবীগঞ্জ, হবিগঞ্জ। মধু মিয়া (৪৫), সাং-বিন্নিগ্রাম, মৌলভীবাজার। পলাতক আসামি আনোয়ার মিয়া প্রকাশ আনর মিয়া (৪৭), সাং-পানিউমদা (মধ্যপাড়া গাংগের পাড়), নবীগঞ্জ, হবিগঞ্জ।

ঘটনাস্থলে তল্লাশিতে নজরুল ইসলামের লুঙ্গির কোচা থেকে ১০৫ পিস এবং মধু মিয়ার লুঙ্গি থেকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা পরস্পরের যোগসাজশে মাদক বিক্রয়ের উদ্দেশ্যে ইয়াবাগুলো সংগ্রহ করে ঘটনাস্থলে অবস্থান করছিল বলে জানায়। তাদের বিরুদ্ধে ডাকাতি, খুন ও মাদকের একাধিক মামলা রয়েছে। এই ঘটনায় পলাতক একজনসহ আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট