1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বাবলু-মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার স্বপ্ন কুলাউড়ায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কুলাউড়ায় তিন শতাধিক পরিবার পেলেন জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ উপহার কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি শকু কুলাউড়ায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি: ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা দেশে ৭ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাননি, এখন হার্ভার্ডে পড়তে যাচ্ছেন বড়লেখা আসিফ কুলাউড়া উপজেলার ৫১ টি মাদ্রাসা ও এতিমখানায় ২ শ ২৪ প্যাকেট সৌদি সরকারের দেওয়া খেজুর বিতরন  কুলাউড়ার দুই কৃতী সন্তানের উপস্থিতি জাতীয় সংসদ অধিবেশনে। কুলাউড়ায় ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা জরিমানা কুলাউড়ায় পরকিয়ার জেরে সিএনজি মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক

অন্ধকার দূর করে আলো জ্বালালেন প্রবাসীরা কুলাউড়ার রংগীরকুলে সোলার লাইটের আলোয় নিরাপদ সন্ধ্যা শুরু, উদ্বোধন করলেন ইউএনও

  • প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার || কুলাউড়ার দর্পণ

কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের রংগীরকুল গ্রামের ৭নং ওয়ার্ডের অন্ধকার দূর করে নিরাপদ চলাচলের লক্ষ্যে স্ট্রিট সোলার লাইট স্থাপনের শুভ উদ্বোধন করা হয়েছে।

৬ আগস্ট, বুধবার আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লাইটের শুভ উদ্বোধন করেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়চন্ডী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিলন বৈদ্যা, সাবেক চেয়ারম্যান কমর উদ্দিন আহমেদ (কমরু), আব্দুল রহিম, আব্দুল গফফার চৌধুরী ও মুহিতুর রহমান। এছাড়াও এলাকার বিভিন্ন গুণীজন, প্রবাসী এবং সম্মানিত ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

স্ট্রিট লাইট স্থাপনার অন্যতম উদ্যোক্তা ও সমাজসেবক রাজন আহমদ বলেন, “বিদেশে অবস্থানরত আমাদের প্রবাসী ভাইদের সহযোগিতা এবং গ্রামের অনেক মানুষের অক্লান্ত পরিশ্রমে এই মহৎ উদ্যোগ সফল হয়েছে। বহুদিনের অন্ধকার দূর হয়ে গ্রামে এসেছে আলোর নতুন সকাল। এতে চলাচলের সুবিধা ও নিরাপত্তা দুটোই বৃদ্ধি পেয়েছে।”

তিনি এ মহৎ কাজে অংশগ্রহণকারী সকল প্রবাসী, স্থানীয় বাসিন্দা ও শ্রমসাধকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

এই উদ্যোগ গ্রামীণ উন্নয়ন ও সমাজের সম্মিলিত প্রচেষ্টার এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মন্তব্য করেন অতিথিরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট