1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বাবলু-মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার স্বপ্ন কুলাউড়ায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কুলাউড়ায় তিন শতাধিক পরিবার পেলেন জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ উপহার কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি শকু কুলাউড়ায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি: ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা দেশে ৭ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাননি, এখন হার্ভার্ডে পড়তে যাচ্ছেন বড়লেখা আসিফ কুলাউড়া উপজেলার ৫১ টি মাদ্রাসা ও এতিমখানায় ২ শ ২৪ প্যাকেট সৌদি সরকারের দেওয়া খেজুর বিতরন  কুলাউড়ার দুই কৃতী সন্তানের উপস্থিতি জাতীয় সংসদ অধিবেশনে। কুলাউড়ায় ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা জরিমানা কুলাউড়ায় পরকিয়ার জেরে সিএনজি মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক

ভারি বৃষ্টি ও পাহাড়ি ঢলে লক্ষীপুর গ্রামের প্রধান সড়কের কালভার্ট ভেঙে পড়ার আশঙ্কা

  • প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।। কুলাউড়ার দর্পণ

কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের লক্ষীপুর গ্রামের প্রধান সড়কের সাথে সংযুক্ত কালভার্টটি সম্প্রতি ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। এলাকাবাসী জানান, কালভার্টটি ইতোমধ্যে আংশিক ভেঙে গেছে, এবং যে কোনো সময় পুরোপুরি ধসে পড়ে রাস্তার চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে।

স্থানীয় বাসিন্দারা জানান, এ সড়কটি লক্ষীপুরসহ আশেপাশের গ্রামের শত শত মানুষ প্রতিদিন স্কুল, কলেজ, হাটবাজার ও নানা প্রয়োজনীয় কাজে ব্যবহার করে থাকেন। কিন্তু কালভার্টটি ভেঙে পড়লে পুরো গ্রাম কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে।

তারা আরও অভিযোগ করেন, বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এলাকাবাসীর দাবি, জরুরিভিত্তিতে কালভার্টটি মেরামত করে চলাচলের উপযোগী করা হোক, নতুবা বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

দ্রুত ব্যবস্থা না নিলে ঘটে যেতে পারে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা— এমনই শঙ্কায় দিন কাটাচ্ছে লক্ষীপুরের মানুষ।

ভিডিও ফুটেজ

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট