1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বাবলু-মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার স্বপ্ন কুলাউড়ায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কুলাউড়ায় তিন শতাধিক পরিবার পেলেন জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ উপহার কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি শকু কুলাউড়ায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি: ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা দেশে ৭ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাননি, এখন হার্ভার্ডে পড়তে যাচ্ছেন বড়লেখা আসিফ কুলাউড়া উপজেলার ৫১ টি মাদ্রাসা ও এতিমখানায় ২ শ ২৪ প্যাকেট সৌদি সরকারের দেওয়া খেজুর বিতরন  কুলাউড়ার দুই কৃতী সন্তানের উপস্থিতি জাতীয় সংসদ অধিবেশনে। কুলাউড়ায় ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা জরিমানা কুলাউড়ায় পরকিয়ার জেরে সিএনজি মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক

মৌলভীবাজার সদর থানায় চো’রাই যাওয়া ৬টি সিএনজি অটোরিকশা উদ্ধার, একজন আট’ক

  • প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।। কুলাউড়ার দর্পণ।।

মৌলভীবাজার সদর থানার পুলিশের অভিযানে চোরাই যাওয়া ৬টি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সুনামগঞ্জ থেকে আব্দুল কাইয়ুম নামে একজনকে আটক করা হয়েছে।

গত ৪ আগস্ট দিবাগত রাতে গিয়াসনগর ইউপির করিমনগরের ভূমি অফিস সংলগ্ন জনৈক সামসুল ইসলামের গ্যারেজ থেকে তালা ভেঙে মোট ৪টি সিএনজি চুরি করে নিয়ে যায় চোরেরা। সিএনজি মালিকদের অভিযোগের ভিত্তিতে মৌলভীবাজার সদর থানার এসআই হিরণ কুমার বিশ্বাস, এসআই জয়ন্ত সরকার, এএসআই রানা মিয়া, এএসআই সাইদুর রহমানসহ একটি দল তদন্ত শুরু করে।

গতকাল ৫ আগস্ট সুনামগঞ্জ জেলার ছাতক থানার ছৈলা-আফজালাবাদ ইউনিয়নের রাধানগর-শিবপুর এলাকায় অভিযান চালিয়ে চুরি যাওয়া ৪টি সিএনজি অটোরিকশার পাশাপাশি আরও ২টি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে আব্দুল কাইয়ুম (৪৫)কে আটক করা হয়।

উদ্ধারকৃত অটোরিকশাগুলোর আনুমানিক মূল্য প্রায় ২২ লাখ টাকা।

মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ গাজী মো মাহবুবুর রহমান জানান, ‘এই ঘটনায় বাদীর অভিযোগের প্রেক্ষিতে একটি মামলা রুজু করা হয়েছে। আমরা একজনকে আটক করেছি, চোরচক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট