1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বাবলু-মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার স্বপ্ন কুলাউড়ায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কুলাউড়ায় তিন শতাধিক পরিবার পেলেন জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ উপহার কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি শকু কুলাউড়ায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি: ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা দেশে ৭ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাননি, এখন হার্ভার্ডে পড়তে যাচ্ছেন বড়লেখা আসিফ কুলাউড়া উপজেলার ৫১ টি মাদ্রাসা ও এতিমখানায় ২ শ ২৪ প্যাকেট সৌদি সরকারের দেওয়া খেজুর বিতরন  কুলাউড়ার দুই কৃতী সন্তানের উপস্থিতি জাতীয় সংসদ অধিবেশনে। কুলাউড়ায় ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা জরিমানা কুলাউড়ায় পরকিয়ার জেরে সিএনজি মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক

ওয়ারেন্টভুক্ত চার আসামি গ্রেফতার কুলাউড়ায়: পুলিশের সাঁড়াশি অভিযান

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।। কুলাউড়ার দর্পণ।।

কুলাউড়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চারজন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (৬ আগস্ট) রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক জানান, আদালতের জারি করা ওয়ারেন্টের ভিত্তিতে একাধিক স্থানে অভিযান চালিয়ে আসামিদের আটক করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন—মো. হেলাল মিয়া, পিতা– রব উল্লাহ, গ্রাম– লহরাজপুর, কাশেম (২৪), পিতা– মৃত আসুক মিয়া, গ্রাম– মীর বক্সপুর, মো. জসীম (২১), পিতা– মৃত আসুক মিয়া, গ্রাম– মীর বক্সপুর, ছামাদ আহমদ (২৫), পিতা– খতর আলী, গ্রাম– মীরবক্স টুলী তাঁরা সকলেই কুলাউড়া থানাধীন বিভিন্ন এলাকার স্থায়ী বাসিন্দা।

অভিযানে নেতৃত্ব দেন কুলাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আলীম এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বাবুল, রফিক ও আসিফ করিম।

ওসি ওমর ফারুক আরও জানান, “কোনো ধরনের অপরাধী যাতে এলাকায় আত্মগোপনে থেকে ফৌজদারি কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে না পারে, সে লক্ষ্যে নিয়মিতভাবে ওয়ারেন্ট তামিল ও নজরদারি অভিযান পরিচালনা করা হচ্ছে।”

পুলিশের এই সাফল্যে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট