1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার আদালতের রায় ২০ বছর পর কুলাউড়ার ডাকাতি মামলায় ১৩ জনের যাবজ্জীবন কুলাউড়ায় ইউএনও পদে রদবদল, দায়িত্বে আসছেন সানজিদা আক্তার কুলাউড়া–জনতাবাজার–প্রতাবী–রাঙ্গিছড়া সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ কুলাউড়ায় বিশেষ অভিযানে ১২ জন গ্রেফতার ৪ মাদক মামলায় ৮ জন, চোরাই মালামাল উদ্ধার কুলাউড়ায় দুর্নীতিবিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কুলাউড়ায় র‍্যাব-৯ এর অভিযানে মাদকসহ ৩ জন গ্রেফতার এক হাতে স্ত্রীর হাত, অন্য হাতে ছাতা, নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী হার্ভার্ডে ২ জন, আরো ৮ চা-কন্যা মেলছে ডানা সিলেটের চা শ্রমিকদের মেধাবী মেয়েরা এখন উচ্চ শিক্ষার বিশ্ব মঞ্চে সিলেটে ৪ হাজার ৬৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সিলেটে এসে সাতকড়া দিয়ে গরুর মাংস খেলেন প্রধানমন্ত্রী

কার্টন ঢেকে পাচারের চেষ্টা, মৌলভীবাজার ডিবির অভিযানে ৭৩ লক্ষাধিক টাকার চোরাই প্রসাধনী জব্দ, আটক ১

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ।। কুলাউড়ার দর্পণ 

মৌলভীবাজারে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ভারতীয় চোরাই প্রসাধনী পণ্যবোঝাই একটি ট্রাক জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত পণ্যের বাজারমূল্য প্রায় ৭৩ লাখ ৪৮ হাজার টাকা। অভিযানে এক জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের তালতলা (রায়শ্রী) এলাকায় বিশেষ চেকপোস্ট পরিচালনার সময় ট্রাকটি আটক করা হয়। এটি সিলেট থেকে ফেঞ্চুগঞ্জ-রাজনগর হয়ে মৌলভীবাজার শহরে প্রবেশ করছিল।

আটক চালকের নাম মোঃ লালন মিয়া (২৮), বাড়ি মুটুকপুর গ্রামে, থানা রাজনগর, মৌলভীবাজার।

অভিযানটি পরিচালনা করেন জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক (নিঃ) সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য, এসআই (নিঃ) হীরক চক্রবর্তী, এএসআই (নিঃ) মোঃ আবুল ভাসানী, এবং ফোর্স কনস্টেবল জহিরুল ইসলাম ও কাজল রাজবংশী।

জব্দকৃত পণ্যের তালিকা:

Skinbrite Cream – ৫,১৮৪ পিস

Skinshine Cream – ৬০০ পিস

Elosone-HT Cream – ৪,৮০০ পিস

Derobin Ointment – ৪,৫০০ পিস

Melnor Cream – ৫,৭৬০ পিস

Clop-G Cream – ২৩,৬৬০ পিস

Patanjali Aloe Vera Gel – ২৮৮ পিস

এছাড়া ট্রাকের ভেতর থেকে প্রায় ৩০০ কেজি খালি কার্টুন ও একটি নীল রঙের তেরপাল উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে লালন মিয়া স্বীকার করেন যে তিনি ভারতীয় পণ্য পরিবহন করছিলেন, তবে কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। তিনি আরও জানান, পলাতক আসামি রুবেল মিয়া’র নির্দেশনায় তিনি এই পণ্য পরিবহন করতেন এবং তাদের পরিকল্পনা ছিল বিভিন্ন জেলায় চোরাই পণ্য সরবরাহ করা।

আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে তারা পণ্যের উপর খালি কার্টুন ও তেরপাল দিয়ে ঢেকে রাখত।

ঘটনার সঙ্গে জড়িত গ্রেফতারকৃত, পলাতক ও অজ্ঞাতনামা আরও ২-৩ জনের বিরুদ্ধে The Special Powers Act, 1974 এর 25-B ও 25-D ধারা অনুযায়ী মৌলভীবাজার মডেল থানায় মামলা রুজু করা হয়েছে।

জেলা পুলিশ, মৌলভীবাজার প্রেস ব্রিফিং করেন ভিডিও সংবাদ

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট