1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত মানসিক রোগ লজ্জা নয়, চিকিৎসাযোগ্য বাস্তবতা” কুলাউড়ার মনুর বুকে ড্রেজারের হানা শঙ্কার মুখে স্বপ্নের সেতু বড়লেখা সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক কুলাউড়া মনু নদী থেকে উদ্ধার নিখোঁজ ভারতীয় যুবকের লাশ বিএসএফের কাছে হস্তান্তর করলো কুলাউড়া থানা পুলিশ  কুলাউড়ায় ১৩ ইউনিয়নের ৫০ বেহাল সড়কে জনভোগান্তি বাড়ছেই লাগাতার আবেদনের পরও নেই সংস্কারের উদ্যোগ কমলগঞ্জের শুক্লা সিনহার ঝুলন্ত মরদেহ উদ্ধার কুলাউড়ায় ২ কোটি টাকার খাল খনন প্রকল্পের উদ্বোধন মেয়ে থেকে ছেলে হয়ে গেল প্রবাসীর সন্তান! এলাকায় চাঞ্চল্য কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশীকে ঠেলে পাঠালো ভারতীয় বিএসএফ

নবীন চন্দ্র সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ে অভিবাবক সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার,কুলাউড়ার দর্পণ 

নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ। ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আমির হোসেন এবং পরিচালনা করেন সহকারী শিক্ষক জনাব মোঃ সেলিম আহমদ।

অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার জনাব মোঃ সফিকুল ইসলাম এবং উপজেলা সিনিয়র মৎস্য অফিসার জনাব মোঃ আবু মাসুদ।

সমাবেশে বক্তব্য প্রদান করেন সহকারী প্রধান শিক্ষক জনাব মোঃ মোবারক হোসেন, সিনিয়র শিক্ষিকা নন্দিতা দাস, সিনিয়র শিক্ষক জনাব মোঃ সামছুল ইসলাম এবং উপস্থিত অভিভাবকদের মধ্য থেকেও অনেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

বক্তারা শিক্ষার্থীদের উপস্থিতি, লেখাপড়ার অগ্রগতি, নৈতিক মূল্যবোধ এবং বিদ্যালয়-পারিবারিক সমন্বয়ের গুরুত্ব নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

অভিভাবকরা তাদের বক্তব্যে বিদ্যালয়ের সার্বিক অগ্রগতির প্রশংসা করে বলেন, “শিক্ষক ও অভিভাবকদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে বড় ভূমিকা রাখতে পারে” বলে তারা বিশ্বাস করেন।

এতে আরও উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক জনাব আলতাফ হোসেন, সিনিয়র শিক্ষিকা বেগম ফেরদৌসী কাওছার চৌধুরী, জনাব জাফর সাদেক সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

প্রধান অতিথি জনাব মোঃ মহিউদ্দিন অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, “আপনাদের সন্তানেরা আমাদের ভবিষ্যৎ। পরীক্ষার ফলাফল শুধু নয়, বৈশ্বিক নাগরিক হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে হবে এবং নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার জোর তাগিদ দেন।”

প্রধান শিক্ষক জনাব মোঃ আমির হোসেন বলেন, “শুধু পরীক্ষার ফল জানার জন্য নয়, বরং আপনার সন্তানের উন্নয়ন প্রক্রিয়ার অংশ হিসেবে আপনাদের নিয়মিত উপস্থিতি, মতামত ও উদ্বেগ আমাদের জন্য গুরুত্বপূর্ণ।”

আরো দেখুন ছবি আমাদের ফেইসবুক পেইজে

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট