1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত মানসিক রোগ লজ্জা নয়, চিকিৎসাযোগ্য বাস্তবতা” কুলাউড়ার মনুর বুকে ড্রেজারের হানা শঙ্কার মুখে স্বপ্নের সেতু বড়লেখা সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক কুলাউড়া মনু নদী থেকে উদ্ধার নিখোঁজ ভারতীয় যুবকের লাশ বিএসএফের কাছে হস্তান্তর করলো কুলাউড়া থানা পুলিশ  কুলাউড়ায় ১৩ ইউনিয়নের ৫০ বেহাল সড়কে জনভোগান্তি বাড়ছেই লাগাতার আবেদনের পরও নেই সংস্কারের উদ্যোগ কমলগঞ্জের শুক্লা সিনহার ঝুলন্ত মরদেহ উদ্ধার কুলাউড়ায় ২ কোটি টাকার খাল খনন প্রকল্পের উদ্বোধন মেয়ে থেকে ছেলে হয়ে গেল প্রবাসীর সন্তান! এলাকায় চাঞ্চল্য কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশীকে ঠেলে পাঠালো ভারতীয় বিএসএফ

কুলাউড়ায় সংবাদ সম্মেলন করে ট্রেনযাত্রীদের ৮দফা দাবি ঘোষণা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।। কুলাউড়ার দর্পণ 

কুলাউড়া উপজেলা তথা সিলেটি ট্রেনযাত্রীরা বৃহস্পতিবার ০৭ আগস্ট স্থানীয় একটি অভিজাত রেস্তোরায় সংবাদ সম্মেলন করে ৮ দফা দাবি ঘোষণা করেন। এছাড়া ০৯ আগস্ট শনিবার সকাল ১১ টায় রেলওয়ে স্টেশনে এক মানব বন্ধন কর্মসূচি আহবান করেছে।

ট্রেন যাত্রীদের ৮ দফা দাবি হলো- সিলেট- ঢাকা, সিলেট- কক্সবাজার রেলপথে ২টি স্পেশাল ট্রেন চালু, আখাউড়া- সিলেট রেলপথ সংস্কার ও ডাবল লাইনে উন্নীতকতরণ, আখাউড়া- সিলেট সেকশনে অন্ত:ত একটি লোকাল ট্রেন চালু, আখাউড়া- সিলেট সেকশনে সকল বন্ধ স্টেশন চালুকরণ, কুলাউড়া জংশন স্টেশনে বরাদ্ধকৃত আসন সংখ্যা বৃদ্ধি, সিলেট- ঢাকাগামী আন্ত:নগর কালনী ও পারাবত ট্রেনের আযমপুরের পর ঢাকা অভিমুখী সকল স্টেশনের যাত্রা বিরতী প্রত্যাহার। সিলেটের সাথে চলাচলকারী ট্রেনের সিডিউল বিপর্যয় রোধে ত্রুটিমুক্ত ইঞ্জিন যুক্ত করা। যাত্রী অনুপাতে প্রতিটি ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন করা।

ট্রেন যাত্রীদের পক্ষে সংবাদ সম্মেলনে কুলাউড়ার সর্বস্তরের ট্রেন যাত্রী আন্দোলনের সমন্বয়ক আজিজুল ইসলামের সভাপতিত্বে দাবিদাওয়া উত্থাপন করেন এম আতিকুর রহমান আখই। সহমত ব্যক্ত করে বক্তব্য দেন খালেদ পারভেজ বখস, ময়নুল হক পবন, এম মোক্তাদির হোসেন ও একেএম জাবের আহমদ প্রমুখ।

শনিবারের মানববন্ধনে সকল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দকে অংশ গ্রহনের উদাতত্ আহ্বান জানান সমন্বয়করা।

কুলাউড়ায় সংবাদ সম্মেলন করে ট্রেনযাত্রীদের ৮দফা দাবি ঘোষণা । ভিডিও চিত্র

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট