1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বাবলু-মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার স্বপ্ন কুলাউড়ায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কুলাউড়ায় তিন শতাধিক পরিবার পেলেন জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ উপহার কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি শকু কুলাউড়ায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি: ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা দেশে ৭ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাননি, এখন হার্ভার্ডে পড়তে যাচ্ছেন বড়লেখা আসিফ কুলাউড়া উপজেলার ৫১ টি মাদ্রাসা ও এতিমখানায় ২ শ ২৪ প্যাকেট সৌদি সরকারের দেওয়া খেজুর বিতরন  কুলাউড়ার দুই কৃতী সন্তানের উপস্থিতি জাতীয় সংসদ অধিবেশনে। কুলাউড়ায় ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা জরিমানা কুলাউড়ায় পরকিয়ার জেরে সিএনজি মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক

কুলাউড়ার গণকিয়া রাস্তার বেহাল দশা: ভোগান্তিতে কয়েকটি গ্রামের মানুষ-

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ।।

কুলাউড়া উপজেলার গণকিয়া এলাকার প্রধান সড়কটির বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে রাস্তাটি ভেঙে পড়লেও এখনও পর্যন্ত কোনো সংস্কারকাজ শুরু হয়নি। বিষয়টি নিয়ে একাধিকবার গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলেও দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায়নি।

এই সড়ক দিয়ে প্রতিদিন শিকরিয়া, আলীনগর, গণকিয়া সহ আশপাশের কয়েকটি গ্রামের সাধারণ মানুষ, স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা চলাচল করে। রাস্তাটির নাজুক অবস্থার কারণে রোগী পরিবহনে যেমন বিঘ্ন ঘটছে, তেমনি শিক্ষার্থীদের প্রতিদিন স্কুলে যাতায়াত করতেও চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।

স্থানীয় এক বাসিন্দা জানান, “রাস্তাটির অবস্থা এতটাই খারাপ যে, জরুরি প্রয়োজনে রোগী নিয়ে কোনো অ্যাম্বুলেন্স বা গাড়ি ঢোকাতে পারি না। বিছানায় শুয়ে থাকা রোগীদের হাসপাতালে নেওয়া আমাদের জন্য একপ্রকার যুদ্ধের মতো।”

এলাকাবাসীর দাবী, বর্তমান সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত পদক্ষেপ নিয়ে এই গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কার করেন, যাতে সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ হয় এবং জরুরি সেবাগুলো ভোগান্তিমুক্তভাবে পাওয়া যায়।

ভিডিও ফুটেজ

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট