1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার আদালতের রায় ২০ বছর পর কুলাউড়ার ডাকাতি মামলায় ১৩ জনের যাবজ্জীবন কুলাউড়ায় ইউএনও পদে রদবদল, দায়িত্বে আসছেন সানজিদা আক্তার কুলাউড়া–জনতাবাজার–প্রতাবী–রাঙ্গিছড়া সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ কুলাউড়ায় বিশেষ অভিযানে ১২ জন গ্রেফতার ৪ মাদক মামলায় ৮ জন, চোরাই মালামাল উদ্ধার কুলাউড়ায় দুর্নীতিবিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কুলাউড়ায় র‍্যাব-৯ এর অভিযানে মাদকসহ ৩ জন গ্রেফতার এক হাতে স্ত্রীর হাত, অন্য হাতে ছাতা, নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী হার্ভার্ডে ২ জন, আরো ৮ চা-কন্যা মেলছে ডানা সিলেটের চা শ্রমিকদের মেধাবী মেয়েরা এখন উচ্চ শিক্ষার বিশ্ব মঞ্চে সিলেটে ৪ হাজার ৬৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সিলেটে এসে সাতকড়া দিয়ে গরুর মাংস খেলেন প্রধানমন্ত্রী

ভারতীয় সহকারী হাইকমিশনারের কুলাউড়া চাতলাপুর স্থল শুল্ক স্টেশন ও চেকপোস্ট পরিদর্শন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।। কুলাউড়ার দর্পণ।

কুলাউড়া উপজেলার চাতলাপুর স্থল শুল্ক স্টেশন ও চেকপোস্ট পরিদর্শন করেছেন সিলেটে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাইকমিশনার শ্রী চন্দন শেখর। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় ডেপুটি হাইকমিশনার শ্রী চন্দন শেখর কুলাউড়ার শরীফপুর ইউনিয়নের সীমান্তবর্তী চাতলাপুর স্থল শুল্ক স্টেশন ও চেকপোস্ট পরিদর্শন শেষে এলসি স্টেশন ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন।

চাতলাপুর চেকপোস্টের অভিবাসন কর্মকর্তা উপ-পরিদর্শক মাজহারুল ইসলাম সিলেটে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাইকমিশনারের এ অভিবাসন কেন্দ্র পরিদর্শনের সত্যতা নিশ্চিত করেন।

এসময় চাতলাপুর স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মো: তারিফ মিয়া, কুলাউড়া থানার ওসি ওমর ফারুক, চাতলাপুর এলসি স্টেশন ব্যবসায়ী সমিতির সভাপতি মুর্শেদুর রহমান সেজু, ব্যবসায়ী নেতা সলিল শেখর দত্ত, কাজী বদরুল ইসলাম, সাইফুর রহমান রিমন, আলম খান সুমন, মো: ফখরু উদ্দিন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

ভারতীয় ডেপুটি হাইকমিশনার শ্রী চন্দন শেখর বৃহস্পতিবার দুপুরে চাতলাপুর স্থল শুল্ক স্টেশনে পৌঁছালে চাতলাপুর এলসি স্টেশন ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

পরিদর্শনকালে চাতলাপুর অভিবাসন কেন্দ্রের জনবলসহ সুবিধা-অসুবিধার বিভিন্ন দিক যাচাই-বাছাই করেন এবং যাত্রীদের সেবার মান উন্নত করার জন্য দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শন শেষে তিনি জুড়ী উপজেলার বটুলি স্থল শুল্ক স্টেশন ও চেকপোস্টও পরিদর্শন করেন।

এ সময় ব্যবসায়ী প্রতিনিধি, স্থানীয় কর্তৃপক্ষ, বিজিবি ও বিএসএফের সাথে কথা বলেন এবং স্থানীয় আমদানি-রপ্তানিকারক সমিতির সমস্যাসহ দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে আলোচনা করেন। ব্যবসায়ীদের জন্য ভারতের বিজনেস ভিসা সহজ করার দাবি জানান ব্যবসায়ী প্রতিনিধিরা।

এ সময় ভারতীয় ডেপুটি হাইকমিশনার ধৈর্য সহকারে ব্যবসায়ীদের কথা শোনেন এবং ব্যবসায়ী ভিসা সংক্রান্ত জটিলতা সমাধানের আশ্বাস প্রদান করেন।

তিনি সীমান্ত নিরাপত্তা এবং দুই দেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবে এই পরিদর্শন করেছেন বলে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট