1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত মানসিক রোগ লজ্জা নয়, চিকিৎসাযোগ্য বাস্তবতা” কুলাউড়ার মনুর বুকে ড্রেজারের হানা শঙ্কার মুখে স্বপ্নের সেতু বড়লেখা সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক কুলাউড়া মনু নদী থেকে উদ্ধার নিখোঁজ ভারতীয় যুবকের লাশ বিএসএফের কাছে হস্তান্তর করলো কুলাউড়া থানা পুলিশ  কুলাউড়ায় ১৩ ইউনিয়নের ৫০ বেহাল সড়কে জনভোগান্তি বাড়ছেই লাগাতার আবেদনের পরও নেই সংস্কারের উদ্যোগ কমলগঞ্জের শুক্লা সিনহার ঝুলন্ত মরদেহ উদ্ধার কুলাউড়ায় ২ কোটি টাকার খাল খনন প্রকল্পের উদ্বোধন মেয়ে থেকে ছেলে হয়ে গেল প্রবাসীর সন্তান! এলাকায় চাঞ্চল্য কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশীকে ঠেলে পাঠালো ভারতীয় বিএসএফ

চিহ্নিত সন্ত্রাসীকে এলাকায় ঠাঁই দিলও না কুলাউড়ার জয়পাশা গ্রামবাসী।

  • প্রকাশিত: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।। কুলাউড়ার দর্পণ ।

কুলাউড়া পৌরসভার জয়পাশা এলাকার চিহ্নিত সন্ত্রাসী সাজেদ মিয়াকে (বর্তমানে জেলহাজতে) এলাকা থেকে বহিষ্কার করেছে এলাকাবাসী। শুক্রবার (৮ আগস্ট) বিকেলে জয়পাশা এলাকার মুরব্বি, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের উপস্থিতিতে জয়পাশা ৬নং ওয়ার্ড ও ৭নং ওয়ার্ডের মধ্যরাস্থায় (ডালাই রাস্থায়) এক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সাজেদ মিয়ার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চুরি, ছিনতাই, নারী নির্যাতন, মাদক ব্যবসা ও এলাকাবাসীর সঙ্গে অসদাচরণের একাধিক অভিযোগ রয়েছে। এর আগেও বহুবার বৈঠক করে সমাধানের চেষ্টা করা হলেও কোনো ফল পাওয়া যায়নি। এছাড়া তার স্ত্রীও এসব কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকেও বাড়ি থেকে বহিষ্কার করা হয়েছে।

বৈঠকে সভাপতিত্ব করেন মতিউর রহমান মতই (সাবেক কাউন্সিলর, ৭নং ওয়ার্ড, কুলাউড়া পৌরসভা)। স্বাক্ষর করেন জয়পাশা ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হারুনূর রসীদ, জয়পাশা ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জহিরুল ইসলাম খান খছরু, সাজেদ মিয়ার চাচা বাড়ির মুরব্বি শেখ আলী আজন এবং সাজেদ মিয়ার বাবা শেখ রজমুল আলী এবং উপস্থিত ছিলেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর নেতৃত্বে পুলিশ টহল টিমের সদস্য ছাদেক আহমেদ ও ফাইজুল ইসলাম। ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, কলিম আহমেদ,এম হাজির আলী, বাদশা মিয়া, ওহিদ বক্স মান্না, শামিম আহমেদ, মাওলানা ইমরান আহমেদ, মাসুদ রানা, মইনুল ইসলামসহ এলাকার প্রায় দুই শতাধিক মানুষ বৈঠকে উপস্থিত থেকে স্বাক্ষর করে বৈঠকের সিদ্ধান্তের সমর্থন জানান।

এসময় সিদ্ধান্ত নেওয়া হয়, এ ধরনের কর্মকাণ্ডে জড়িত সবার তালিকা সংগ্রহ করে আগামী শুক্রবার নতুন বৈঠকের মাধ্যমে অভিযুক্তদের বিরুদ্ধে সামাজিক ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে কুলাউড়া থানার ওসি বলেন, “সামাজিক শৃঙ্খলা রক্ষায় পুলিশ সবসময় এলাকাবাসীর পাশে থাকবে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট