1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত মানসিক রোগ লজ্জা নয়, চিকিৎসাযোগ্য বাস্তবতা” কুলাউড়ার মনুর বুকে ড্রেজারের হানা শঙ্কার মুখে স্বপ্নের সেতু বড়লেখা সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক কুলাউড়া মনু নদী থেকে উদ্ধার নিখোঁজ ভারতীয় যুবকের লাশ বিএসএফের কাছে হস্তান্তর করলো কুলাউড়া থানা পুলিশ  কুলাউড়ায় ১৩ ইউনিয়নের ৫০ বেহাল সড়কে জনভোগান্তি বাড়ছেই লাগাতার আবেদনের পরও নেই সংস্কারের উদ্যোগ কমলগঞ্জের শুক্লা সিনহার ঝুলন্ত মরদেহ উদ্ধার কুলাউড়ায় ২ কোটি টাকার খাল খনন প্রকল্পের উদ্বোধন মেয়ে থেকে ছেলে হয়ে গেল প্রবাসীর সন্তান! এলাকায় চাঞ্চল্য কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশীকে ঠেলে পাঠালো ভারতীয় বিএসএফ

বড়লেখা সীমান্তে রোহিঙ্গাসহ ৮ বাংলাদেশি নাগরিককে পুশইন

  • প্রকাশিত: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে

বড়লেখা প্রতিনিধি: কুলাউড়ার দর্পণ।

বড়লেখা সীমান্ত দিয়ে শুক্রবার ভোরে শিশু ও নারীসহ ৪ রোহিঙ্গা ও ৪ অবৈধ বাংলাদেশি নাগরিককে পুশইন করলো ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সকালে সীমান্ত পিলার ১৩৭৪ হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাতামোড়ল নাম পানপুঞ্জি এলাকায় ঘোরাঘুরিকালে বিজিবির নিউ পাল্লাথল বিওপির টহল দল তাদের আটক করেছে। তাদের দেওয়া তথ্য যাচাই-বাছাই করছে বিজিবি। পরিচয় সনাক্তের পর আটককৃতদের থানায় সোপর্দ করবে বিজিবি।

বিজিবি জানিয়েছে, পুশইনকৃত অবৈধ চার বাংলাদেশি নাগরিকরা হচ্ছে- বি-বাড়িয়া জেলার কসবা উপজেলার হাকর গ্রামের রাসেদ মিয়ার মেয়ে মোছাম্মৎ শিরীন আক্তার (৩৫) ও আইয়ুব খানের ছেলে মোহাম্মদ সিয়াম (১৮), পাবনা সদরের চরাশিতোষপুর গ্রামের মো. জব্বার শেখের ছেলে মো. জাকির শেখ (২৫) এবং কিশোরগঞ্জ জেলার কোটিয়াদি উপজেলার চান্দপুর গ্রামের মো. শিবলু মিয়ার স্ত্রী সাবিনা খাতুন (৩০)। এক শিশু ও দুই নারীসহ ৪ রোহিঙ্গারা হচ্ছে- কক্সবাজারের টেকনাফ লেদা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মৃত কালু মিয়ার ছেলে মো. আসাদুল্লাহ (৪৫), তার স্ত্রী মোছা. জমিলা বেগম (২৫), মেয়ে মোছা. আসমা খাতুন (২) ও ছেলে মো. হামিদ হোসেন (১৫)। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, কয়েক বছর আগে সেখান থেকে তারা পালিয়ে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে গমণ করেছিল। আটক বাংলাদেশি নাগরিকরাও অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যায়। সম্প্রতি ভারতীয় পুলিশ তাদের আটক করে বিএসএফের হাতে তোলে দিলে শুক্রবার ভোর রাতে বিএসএফ বড়লেখা উপজেলার নিউ পাল্লাথল বিজিবি ক্যাম্পের আওতাধীন পানপুঞ্জি এলাকা দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দিয়েছে।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, চার বাংলাদেশি নাগরকি ও চার রোহিঙ্গাকে শুক্রবার ভোররাতে বিএসএফ পুশইন করেছে। বিজিবি নিউ পাল্লাথল বিওপির আওতাধীন এলাকার পানপুঞ্জিতে সন্দেহজনক ঘোরাঘুরিকালে বিজিবির টহল দল তাদের আটক করেছে। পরিচয় শনাক্তের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে আটককৃতদের বড়লেখায় থানায় সোপর্দ করা হবে।

বড়লেখা থানার ওসি মো. মাহবুবুর রহমান মোল্লা শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় জানান, বিজিবি এখনও বিএসএফের পুশইনকৃত কাউকে থানায় সোপর্দ করেনি। থানায় সোপর্দ করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট