1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত মানসিক রোগ লজ্জা নয়, চিকিৎসাযোগ্য বাস্তবতা” কুলাউড়ার মনুর বুকে ড্রেজারের হানা শঙ্কার মুখে স্বপ্নের সেতু বড়লেখা সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক কুলাউড়া মনু নদী থেকে উদ্ধার নিখোঁজ ভারতীয় যুবকের লাশ বিএসএফের কাছে হস্তান্তর করলো কুলাউড়া থানা পুলিশ  কুলাউড়ায় ১৩ ইউনিয়নের ৫০ বেহাল সড়কে জনভোগান্তি বাড়ছেই লাগাতার আবেদনের পরও নেই সংস্কারের উদ্যোগ কমলগঞ্জের শুক্লা সিনহার ঝুলন্ত মরদেহ উদ্ধার কুলাউড়ায় ২ কোটি টাকার খাল খনন প্রকল্পের উদ্বোধন মেয়ে থেকে ছেলে হয়ে গেল প্রবাসীর সন্তান! এলাকায় চাঞ্চল্য কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশীকে ঠেলে পাঠালো ভারতীয় বিএসএফ

মৌলভীবাজারে-দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে কুলাউড়ার ব্যবসায়ীকে হত্যা

  • প্রকাশিত: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ২১১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, কুলাউড়ার দর্পণ

মৌলভীবাজার শহরে ফয়জুর রহমান রুবেল নামক এক ব্যবসায়ীকে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্রের উপর্যুপরি আঘাতে হত্যা করেছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর শহরের শমশেরনগর রোডে ভিকটিম এর নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এই ঘটনা ঘটে। ফয়জুর রহমান রুবেল কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা এবং মৌলভীবাজার শহরের শমসেরনগর রোডস্থ সদাইপাতি (এফ রহমান ট্রেডিং) নামক দোকানের স্বত্বাধিকারী।

শহরের শমসেরনগর রোডের বিশিষ্ট ব্যবসায়ী মতিন বক্সসহ স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর নিজ ব্যবস্থা প্রতিষ্ঠানে ছিলেন রুবেল। এসময় কতিপয় দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে রুবেলকে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায়। তার চিৎকার শুনে স্থানীয় সিএনজি ড্রাইভাররা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উনাকে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। রাতে সেখানে তার মৃত্যু হয়।

এদিকে শমশেরনগর রোডে সদাই-পাতি মার্কেটের সভাপতি ও এফ রহমান ট্রেডিং এর স্বত্বাধিকারী মোঃ শাহ ফয়জুর রহমান (রুবেল)কে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে স্থানীয় ব্যবসায়ী সমাজ।

ব্যবসায়ী নেতারা বলেন, “এমন হামলা শুধু একজন ব্যক্তির উপর নয়, এটি পুরো ব্যবসায়ী সমাজের নিরাপত্তার উপর আঘাত। আমরা দ্রুত হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।” পাশাপাশি আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার ও দাবি করছি। ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি করছি।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান এ ব্যাপারে ঘটনার খবর পাওয়ার পর আমরা এখন এ বিষয়ে কাজ করছি।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট