1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বাবলু-মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার স্বপ্ন কুলাউড়ায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কুলাউড়ায় তিন শতাধিক পরিবার পেলেন জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ উপহার কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি শকু কুলাউড়ায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি: ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা দেশে ৭ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাননি, এখন হার্ভার্ডে পড়তে যাচ্ছেন বড়লেখা আসিফ কুলাউড়া উপজেলার ৫১ টি মাদ্রাসা ও এতিমখানায় ২ শ ২৪ প্যাকেট সৌদি সরকারের দেওয়া খেজুর বিতরন  কুলাউড়ার দুই কৃতী সন্তানের উপস্থিতি জাতীয় সংসদ অধিবেশনে। কুলাউড়ায় ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা জরিমানা কুলাউড়ায় পরকিয়ার জেরে সিএনজি মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক

কুলাউড়ার মেয়ে নীলিমার অসাধারণ সাফল্য: ফুল স্কলারশিপ নিয়ে পিএইচডি করতে যাচ্ছেন আমেরিকায়!

  • প্রকাশিত: শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৩০১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার,কুলাউড়ার দর্পণ

কুলাউড়ার গর্ব, মেধাবী শিক্ষার্থী নীলিমা রানী নাথ মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া স্টেট ইউনিভার্সিটিতে সম্পূর্ণ ফুল স্কলারশিপ নিয়ে পিএইচডি করার সুযোগ পেয়েছেন। এই অসাধারণ সাফল্যে উচ্ছ্বসিত তার পরিবার ও এলাকাবাসী।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পদার্থ বিজ্ঞান বিভাগের এই কৃতি শিক্ষার্থী সেখানে “Experimental Condensed Matter Physics” এর উপর উচ্চতর গবেষণা করবেন। এই গবেষণা পদার্থবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ এবং আধুনিক শাখা, যা বিজ্ঞানের জগতে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার পালগ্রামের বাসিন্দা অরুন মোহন নাথ (অরুন মাস্টার) ও স্মৃতি রানী ভৌমিকের দ্বিতীয় মেয়ে নীলিমা। তিনি ২০১৩ সালে রাউৎগাঁও উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০১৫ সালে সিলেট এমসি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। এরপর শাবিপ্রবি থেকে পদার্থ বিজ্ঞানে কৃতিত্বের সাথে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

নীলিমা তার কঠোর পরিশ্রম, মেধা এবং একাগ্রতার মাধ্যমে কুলাউড়ার শিক্ষার্থীদের জন্য এক অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছেন। তার এই সাফল্য শুধু তার পরিবার নয়, পুরো কুলাউড়াবাসীর জন্য গর্বের বিষয়। তার এই নতুন যাত্রায় কুলাউড়াবাসী তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট