1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বাবলু-মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার স্বপ্ন কুলাউড়ায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কুলাউড়ায় তিন শতাধিক পরিবার পেলেন জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ উপহার কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি শকু কুলাউড়ায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি: ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা দেশে ৭ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাননি, এখন হার্ভার্ডে পড়তে যাচ্ছেন বড়লেখা আসিফ কুলাউড়া উপজেলার ৫১ টি মাদ্রাসা ও এতিমখানায় ২ শ ২৪ প্যাকেট সৌদি সরকারের দেওয়া খেজুর বিতরন  কুলাউড়ার দুই কৃতী সন্তানের উপস্থিতি জাতীয় সংসদ অধিবেশনে। কুলাউড়ায় ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা জরিমানা কুলাউড়ায় পরকিয়ার জেরে সিএনজি মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক

কুলাউড়ার পরিবর্তন হবে ডা. শফিকুর রহমান নির্বাচিত হলে: প্রবাসী সাংবাদিক দিপু

  • প্রকাশিত: সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ২০০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, কুলাউড়ার দর্পণ।

কুলাউড়ায় কর্মরত সাংবাদিকদের সাথে রোববার (১০ আগস্ট) রাতে শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে মতবিনিময় করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক এমদাদ চৌধুরী দিপু।

আয়োজিত সভায় তিনি বলেন, ২৪ এর জুলাই বিপ্লবের পরও দেশ এখনো আগের মতোই রয়ে গেছে। কুলাউড়াকে পরিবর্তন করতে যেকোনো সহায়তায় আমি প্রস্তুত। কুলাউড়া ভালো থাকলে আমিও ভালো থাকবো। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুলাউড়ার কৃতী সন্তান ও বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান নির্বাচিত হলে কুলাউড়ার পাশাপশি ও দেশের পরিবর্তন ঘটবে।

দিপু বলেন, তিনি অতীতে তিনবার লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করেছেন। এখন শোনা যাচ্ছে, তিনি ধানের শীষের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। হলে এটি হবে কুলাউড়ার রাজনীতিতে জার্সি বদলের এক ইতিহাস।

প্রেসক্লাব কুলাউড়ার সাধারণ সম্পাদক দৈনিক আমার দেশ প্রতিনিধি চৌধুরী আবু সাইদ ফুয়াদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- দৈনিক নয়াদিগন্তের সিলেট ব্যুরো প্রধান আব্দুল কাদের তাপাদার, এম শাকিল রশীদ চৌধুরী, দৈনিক প্রভাতবেলার সম্পাদক কবির আহমদ সোহেল, বাসসের সিলেট প্রতিনিধি শুয়াইবুল ইসলাম, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, নয়াদিগন্ত প্রতিনিধি ময়নুল হক পবন, দৈনিক বাংলাবাজার ও সারাবাংলার সিলেট প্রতিনিধি জুলফিকার তাজুল, খোলা কাগজ প্রতিনিধি তাজুল ইসলাম, সাপ্তাহিক বেনিআসহকলা সম্পাদক আশরাফুল ইসলাম খান হিরো, মানবজমিন প্রতিনিধি আলাউদ্দিন কবির, আমার সংবাদ প্রতিনিধি এইচডি রুবেল প্রমুখ। সভায় কুলাউড়ার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

কুলাউড়ায় কর্মরত সাংবাদিকদের সাথে যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক দিপুর মতবিনিময় – ভিডিও সংবাদ

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট