1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত মানসিক রোগ লজ্জা নয়, চিকিৎসাযোগ্য বাস্তবতা” কুলাউড়ার মনুর বুকে ড্রেজারের হানা শঙ্কার মুখে স্বপ্নের সেতু বড়লেখা সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক কুলাউড়া মনু নদী থেকে উদ্ধার নিখোঁজ ভারতীয় যুবকের লাশ বিএসএফের কাছে হস্তান্তর করলো কুলাউড়া থানা পুলিশ  কুলাউড়ায় ১৩ ইউনিয়নের ৫০ বেহাল সড়কে জনভোগান্তি বাড়ছেই লাগাতার আবেদনের পরও নেই সংস্কারের উদ্যোগ কমলগঞ্জের শুক্লা সিনহার ঝুলন্ত মরদেহ উদ্ধার কুলাউড়ায় ২ কোটি টাকার খাল খনন প্রকল্পের উদ্বোধন মেয়ে থেকে ছেলে হয়ে গেল প্রবাসীর সন্তান! এলাকায় চাঞ্চল্য কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশীকে ঠেলে পাঠালো ভারতীয় বিএসএফ

কুলাউড়ায় শরীফপুররে র‍্যাবের অভিযানে ৪৬ বোতল ভারতীয় কোডিন ফসফেটসহ এক যুবক গ্রেফতার

  • প্রকাশিত: সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার,কুলাউড়ার দর্পণ। কুলাউড়া উপজেলার শরীফপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের যৌথ টিম ৪৬ বোতল ভারতীয় ‘ESKUP’ নামে কোডিন ফসফেট মিশ্রিত তরল পদার্থসহ আবুল হোসেন বাবুল (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে।

১১ আগস্ট সোমবার সকাল ১০টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক তাজুল ইসলাম ভূঁইয়া, আবুল কালাম আজাদ এবং র‌্যাব-৯ কোম্পানি কমান্ডার জিয়া লতিফুলের নেতৃত্বে যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে শরীফপুর ইউনিয়নের বেরিগাও সন্জয়পুর গ্রামের আবুল হোসেনের ছেলে বাবুলের বাড়ি থেকে ভারতীয় ল্যাবরেটরিতে প্রস্তুতকৃত ‘ESKUP’ ব্র্যান্ডের ৪৬ বোতল মাদক উদ্ধার করা হয়। প্রতিটি বোতলে ১০০ মিলিলিটার করে মোট ৪৬০০ মিলিলিটার তরল ছিল।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক আবুল কালাম আজাদ জানিয়েছেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২০) এর ৩৬(১)১৪(খ) ধারায় কুলাউড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহীদুল ইসলাম সোহাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃত আবুল হোসেন বাবুলকে জব্দকৃত মাদকসহ র‌্যাব কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট