1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বাবলু-মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার স্বপ্ন কুলাউড়ায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কুলাউড়ায় তিন শতাধিক পরিবার পেলেন জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ উপহার কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি শকু কুলাউড়ায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি: ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা দেশে ৭ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাননি, এখন হার্ভার্ডে পড়তে যাচ্ছেন বড়লেখা আসিফ কুলাউড়া উপজেলার ৫১ টি মাদ্রাসা ও এতিমখানায় ২ শ ২৪ প্যাকেট সৌদি সরকারের দেওয়া খেজুর বিতরন  কুলাউড়ার দুই কৃতী সন্তানের উপস্থিতি জাতীয় সংসদ অধিবেশনে। কুলাউড়ায় ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা জরিমানা কুলাউড়ায় পরকিয়ার জেরে সিএনজি মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক

আমেরিকা নেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।

আমেরিকা নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়া এবং নানা হুমকি-ধামকির অভিযোগে প্রতারণার শিকার এক ব্যক্তি সংবাদ সম্মেলন করেছেন। বুধবার (১৩ আগস্ট) বিকেলে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে ভুক্তভোগী শাহ কালা (র.) মাজারের খাদেম আজমল আলী সেন্টু লিখিত বক্তব্য পাঠ করেন।

তিনি জানান, মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের খাদিমপাড়ায় অবস্থিত শাহ কালা (র.) মাজারে দেশ-বিদেশ থেকে আসা আশেকানদের মাধ্যমে তার সঙ্গে শামীমুন নাহারের পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে শামীমুন নাহার তাকে ১২ লাখ টাকার বিনিময়ে আমেরিকা নেওয়ার প্রস্তাব দেন। প্রস্তাবে সম্মত হয়ে তিনি ৭ লাখ ৫ হাজার ৭৫০ টাকা পরিশোধ করেন। কিন্তু পরে আমেরিকা না নিয়ে সময়ক্ষেপণ ও টালবাহানা শুরু করলে তিনি বাকি টাকা দেওয়া বন্ধ করে দেন।

আজমল আলীর অভিযোগ, এরপর শামীমুন নাহার টাকা আদায়ের জন্য চাপ সৃষ্টি করেন এবং টাকা না দিলে মামলা দিয়ে জেলে পাঠানোর হুমকি দেন। পরে শামীমুন নাহারের দায়ের করা রামপুরা থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়, যদিও তিনি মামলাটি থেকে বেকসুর খালাস পান।

তিনি আরও জানান, প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ২০২২ সালের ২২ মে মৌলভীবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (সি.আর মামলা নং-২৩৭/২০২২) মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে সিআইডি তদন্ত প্রতিবেদন দাখিল করলে আদালত মামলাটি আমলে নেয়, যা বর্তমানে বিচারাধীন।

সংবাদ সম্মেলনে আজমল আলী অভিযোগ করেন, গত ১১ আগস্ট শামীমুন নাহার সংবাদ সম্মেলন করে তাকে জড়িয়ে মিথ্যা তথ্য প্রচার করেছেন। তিনি দাবি করেন, শামীমুন নাহার নিজেই স্বীকার করেছেন যে তার বিরুদ্ধে ২০০-র বেশি মামলা রয়েছে, যা তার চরিত্র সম্পর্কে ধারণা দেয়। তিনি আদালত ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আস্থা রেখে ন্যায়বিচারের দাবি জানান।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট