1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বাবলু-মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার স্বপ্ন কুলাউড়ায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কুলাউড়ায় তিন শতাধিক পরিবার পেলেন জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ উপহার কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি শকু কুলাউড়ায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি: ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা দেশে ৭ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাননি, এখন হার্ভার্ডে পড়তে যাচ্ছেন বড়লেখা আসিফ কুলাউড়া উপজেলার ৫১ টি মাদ্রাসা ও এতিমখানায় ২ শ ২৪ প্যাকেট সৌদি সরকারের দেওয়া খেজুর বিতরন  কুলাউড়ার দুই কৃতী সন্তানের উপস্থিতি জাতীয় সংসদ অধিবেশনে। কুলাউড়ায় ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা জরিমানা কুলাউড়ায় পরকিয়ার জেরে সিএনজি মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক

কুলাউড়ায় আন্তঃজেলা গরু চোরচক্রের মূল হোতা গ্রেফতার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার | কুলাউড়ার দর্পণ।

কুলাউড়া থানার পুলিশের অভিযানে কুলাউড়া থানার মামলা নং -১৯,তারিখ -২২/৭/২৫ইং, ধারা- ৪৫৭/৩৮০/৪১১ পেনাল কোড এর তদন্তে প্রাপ্ত আসামী মো: আব্দুল মুকিত,কিবরিয়া,হান্নান(৩১),পিতা- আব্দুল মালেক, কালা মিয়া,মাতা- মোছা: বদরুন নেছা,সাং- রামনগর, ইউপি- ০৬ নং আশিদ্রোন,থানা- শ্রীমঙ্গল, জেলা- মৌলভীবাজার কে গ্রেফতার করা হয়েছে।

গত ২২/০৭/২৫ ইং তারিখ রাতে কুলাউড়া থানাধীন টিলাগাও ইউপির পাল্লাকান্দি সাকিনস্থ মো আলমাস মিয়া, ফিরোজ আলী গং দের বাড়ি হইতে মোট ০৪ টি গরু চুরি নিয়ে যাওয়ার সময় হিংগাজিয়া এলাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাই গরু ও গরু বহন কারী পিকআপ রেখে পালিয়ে যায়।

এ সংক্রান্তে কুলাউড়া থানায় একটি চুরি মামলা রুজু হয়।

মামলা রুজুর পর কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মো: আজমল হোসেন এর নির্দেশনায় কুলাউড়া থানার অফিসার ইনচার্জ জনাব মো: ওমর ফারুক এর নেতৃত্বে এসআই হাবিবের নেতৃত্বে কুলাউড়া থানার একটি চৌকস দল অদ্য ১৪ আগস্ট মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন রামনগর এলাকা হইতে আসামী মো: আব্দুল মুকিত, কিবরিয়া হান্নান(৩১),পিতা- আব্দুল মালেক@ কালা মিয়া,মাতা- মোছা: বদরুন নেছা,সাং- রামনগর, ইউপি- ০৬ নং আশিদ্রোন,থানা- শ্রীমঙ্গল, জেলা- মৌলভীবাজার কে আটক করা হয়।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ জনাব মো: ওমর ফারুক জানান, ‘ মামলার ঘটনায় আমরা একজনকে আটক করেছি, চোরচক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।’ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চুরি, ডাকাতি সহ মোট ০৬ টি মামলা রয়েছে।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট