1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত মানসিক রোগ লজ্জা নয়, চিকিৎসাযোগ্য বাস্তবতা” কুলাউড়ার মনুর বুকে ড্রেজারের হানা শঙ্কার মুখে স্বপ্নের সেতু বড়লেখা সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক কুলাউড়া মনু নদী থেকে উদ্ধার নিখোঁজ ভারতীয় যুবকের লাশ বিএসএফের কাছে হস্তান্তর করলো কুলাউড়া থানা পুলিশ  কুলাউড়ায় ১৩ ইউনিয়নের ৫০ বেহাল সড়কে জনভোগান্তি বাড়ছেই লাগাতার আবেদনের পরও নেই সংস্কারের উদ্যোগ কমলগঞ্জের শুক্লা সিনহার ঝুলন্ত মরদেহ উদ্ধার কুলাউড়ায় ২ কোটি টাকার খাল খনন প্রকল্পের উদ্বোধন মেয়ে থেকে ছেলে হয়ে গেল প্রবাসীর সন্তান! এলাকায় চাঞ্চল্য কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশীকে ঠেলে পাঠালো ভারতীয় বিএসএফ

কুলাউড়ায় মাদকাসক্ত ছেলের হাতে পিতা-মাতা নির্যাতিত, পুলিশে আটক

  • প্রকাশিত: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: কুলাউড়া উপজেলায় মাদকের টাকার জন্য পিতা-মাতাকে মারধর ও অসদাচরণের অভিযোগে শাহজাহান (২৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ আগস্ট) বিকেলে উপজেলার ৪নং জয়চন্ডী ইউনিয়নের পশ্চিম পাচপীর জালাই এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক শাহজাহান ওই এলাকার সেলিম মিয়ার ছেলে। তিনি বিবাহিত বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, শাহজাহান দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের মাদক সেবন করে আসছে। নেশার টাকা না পেলে সে প্রায়শই তার বাবা-মাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত। পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কুলাউড়া থানায় লিখিত অভিযোগ জমা দেওয়া হলে, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওমর ফারুকের নির্দেশে এসআই আল আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল বিকেলে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, “শাহজাহান একজন নেশাগ্রস্ত ও অসামাজিক যুবক। নেশার টাকা সংগ্রহের জন্য সে প্রায়শই তার পিতা-মাতার ওপর অমানবিক নির্যাতন চালাত। বর্তমানে সে কুলাউড়া থানা হাজতে রয়েছে।”

এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই শাহজাহানকে মাদকাসক্ত অবস্থায় অশোভন আচরণ করতে দেখা যেত। তবে পিতা-মাতার ওপর এভাবে নির্যাতনের ঘটনায় অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট