1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত মানসিক রোগ লজ্জা নয়, চিকিৎসাযোগ্য বাস্তবতা” কুলাউড়ার মনুর বুকে ড্রেজারের হানা শঙ্কার মুখে স্বপ্নের সেতু বড়লেখা সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক কুলাউড়া মনু নদী থেকে উদ্ধার নিখোঁজ ভারতীয় যুবকের লাশ বিএসএফের কাছে হস্তান্তর করলো কুলাউড়া থানা পুলিশ  কুলাউড়ায় ১৩ ইউনিয়নের ৫০ বেহাল সড়কে জনভোগান্তি বাড়ছেই লাগাতার আবেদনের পরও নেই সংস্কারের উদ্যোগ কমলগঞ্জের শুক্লা সিনহার ঝুলন্ত মরদেহ উদ্ধার কুলাউড়ায় ২ কোটি টাকার খাল খনন প্রকল্পের উদ্বোধন মেয়ে থেকে ছেলে হয়ে গেল প্রবাসীর সন্তান! এলাকায় চাঞ্চল্য কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশীকে ঠেলে পাঠালো ভারতীয় বিএসএফ

গুম খুন হত্যা নির্যাতন করেও বিএনপির কোন নেতাকর্মীকে আওয়ামী লীগে ভিড়াতে পারেনি-জি কে গউছ

  • প্রকাশিত: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টার।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ জি কে গউছ বলেছেন- আওয়ামী লীগ যেখানে ব্যর্থ হয় বিএনপি সেখানেই সফল হয়। আওয়ামী লীগ ভোটের অধিকার আর গনতন্ত্র হত্যা করে বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মীর ওপর গায়েবি মামলা,ভুতুড়ে মামলা, মিথ্যা মামলা, ঘটনা ছাড়া ভিত্তিহীন মামলা দিয়ে কোনঠাসা করার চেষ্টা করেছে। পাশাপাশি গুম করেছে,খুন করেছে। কিন্তু বিএনপির কোন নেতাকর্মীকে আওয়ামী লীগে ভিড়াতে পারেনি।

ররিবার দুপুরে জুড়ী উপজেলার মক্তদির বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির দ্বি- বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেতে গিয়ে তিনি এসব কথা বলেন।

জুড়ী উপজেলা বিএনপি আহবায়ক ডা: মোস্তাকিম হোসেন বাবুলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এম পি এম নাসের রহমান, জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ুন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান,জেলা বিএনপির সাবেক সহ সভাপতি এড. আবেদ রাজা,জেলা বিএনপির সাবেক সহ সভাপতি নাসির উদ্দীন মিঠু,আলহাজ আব্দুল মুকিত। এদিকে দীর্ঘদিন পর জুড়ী উপজেলা বিএনপির

সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। উপজেলা ছয়টি ইউনিয়ন ও ওয়ার্ড থেকে সম্মেলন ও কাউন্সিলে যোগ দেয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট