1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত মানসিক রোগ লজ্জা নয়, চিকিৎসাযোগ্য বাস্তবতা” কুলাউড়ার মনুর বুকে ড্রেজারের হানা শঙ্কার মুখে স্বপ্নের সেতু বড়লেখা সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক কুলাউড়া মনু নদী থেকে উদ্ধার নিখোঁজ ভারতীয় যুবকের লাশ বিএসএফের কাছে হস্তান্তর করলো কুলাউড়া থানা পুলিশ  কুলাউড়ায় ১৩ ইউনিয়নের ৫০ বেহাল সড়কে জনভোগান্তি বাড়ছেই লাগাতার আবেদনের পরও নেই সংস্কারের উদ্যোগ কমলগঞ্জের শুক্লা সিনহার ঝুলন্ত মরদেহ উদ্ধার কুলাউড়ায় ২ কোটি টাকার খাল খনন প্রকল্পের উদ্বোধন মেয়ে থেকে ছেলে হয়ে গেল প্রবাসীর সন্তান! এলাকায় চাঞ্চল্য কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশীকে ঠেলে পাঠালো ভারতীয় বিএসএফ

কুলাউড়ায় গৃহবধূর গালে কামড় দিয়ে মাংস তুলে নিল বখাটে

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।

কুলাউড়ায় এক গৃহবধূকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৭ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে কুলাউড়া পৌরসভার লস্করপুর এলাকায় ফুল মিয়ার বাড়িতে গৃহবধূকে নির্যাতন করা হয়। তোফায়েল হোসেন টিটু (৩০) নামের এক ব্যক্তি গৃহবধূর চিৎকারের মধ্যে তাকে জোরপূর্বক টানাহিঁচড়ে নেওয়ার চেষ্টা করেন। বাধা দিলে তিনি তাকে এলোপাতাড়ি মারধর করেন।

অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে টিটু গৃহবধূর বাম গালে কামড় দিয়ে মাংস তুলে নেন। এতে গৃহবধূ গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে টিটু এবং ঘটনাস্থলে উপস্থিত আরেকজন ফুল মিয়া মারধর করে পালিয়ে যান।

স্থানীয়রা আহত গৃহবধূকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গৃহবধূ পৌর শহরের ৮ নং ওয়ার্ডের বাদেমনসুর এলাকার বাবুল মিয়ার মেয়ে।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত তোফায়েল হোসেন টিটুকে গ্রেপ্তার করা হয়েছে।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট