1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত মানসিক রোগ লজ্জা নয়, চিকিৎসাযোগ্য বাস্তবতা” কুলাউড়ার মনুর বুকে ড্রেজারের হানা শঙ্কার মুখে স্বপ্নের সেতু বড়লেখা সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক কুলাউড়া মনু নদী থেকে উদ্ধার নিখোঁজ ভারতীয় যুবকের লাশ বিএসএফের কাছে হস্তান্তর করলো কুলাউড়া থানা পুলিশ  কুলাউড়ায় ১৩ ইউনিয়নের ৫০ বেহাল সড়কে জনভোগান্তি বাড়ছেই লাগাতার আবেদনের পরও নেই সংস্কারের উদ্যোগ কমলগঞ্জের শুক্লা সিনহার ঝুলন্ত মরদেহ উদ্ধার কুলাউড়ায় ২ কোটি টাকার খাল খনন প্রকল্পের উদ্বোধন মেয়ে থেকে ছেলে হয়ে গেল প্রবাসীর সন্তান! এলাকায় চাঞ্চল্য কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশীকে ঠেলে পাঠালো ভারতীয় বিএসএফ

কুলাউড়ায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় সন্ত্রাসী হামলা 

  • প্রকাশিত: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার। কুলাউড়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ার হামলার শিকার হয়েছেন এক প্রতিবাদি যুবক। ঘটনাটি ঘটেছে কুলাউড়া উপজেলার রাংগিচড়া বাজারে বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে। এ ঘটনায় কুলাউড়া থানার হামলাকারী মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আজ শুক্রবার সকালে কুলাউড়া থানায় এজাহার দিয়েছেন গুরুতর আহত যুবক মো: সেলিম মিয়া(৩৫)। এজাহার সুত্রে জানা যায়, কুলাউড়া উপজেলার রাংগিছড়া বাজার এলাকার লক্ষিপুর গ্রামের বাপ্পি (২৫)মাদক বহন করে নিয়ে যাচ্ছিল।এসময় বাজারের ব্যবসায়ী সেলিম মিয়া বাপ্পির পথরোধ করে বাধা দেয়।তখন বাপ্পি তার সহযোগীদের খবর দিয়ে এনে সংঘবদ্ধভাবে দেশীয় অস্র দিয়ে সেলিমের উপর হামলা চালানো হয়। সেলিম দৌড়ে যুবদল নেতা রাহেলের অফিসে গেলেও তারা ক্লান্ত হয়নি। তাকে যুবদলের রাহেল মিয়ার অফিসে সন্ত্রাসীরা উপর্য পরি আঘাত করে প্রতিবাদী যুবককে মাতা ও শরীরের বিভিন্ন স্থানে যখন করে। সাথে সাথে এলাকাবাসী সন্ত্রাসীদের কবল হতে যুবক সেলিমকে উদ্ধার করেন এবং সদর হাসপাতালে ভর্তি করেন। গুরুতর আহত সেলিম জানান তিনি বাজারে ব্যবসা করেন। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে দেখতে পান বাপ্পি নামের যুবক মাদক নিয়ে যাচ্ছে তিনি প্রতিবাদ করলে তার উপর হামলা চালিয়ে গুরুতর জখম করা হয়। সেলিম জানান থানা পুলিশের ওসিকে বিষয়টি লিখিতভাবে জানিয়েছেন। ঘটনায় সেলিম বাদি হয়ে বাপ্পি, মহিব আহমদ ও কাদির মিয়া নামক তিন ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এ ব্যাপারে কুলাউড়া থানার ওসি মোহাম্মদ ওমর ফারুক জানান তিনি অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করছেন। কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হোসাইন জানান মাদক ব্যবসায়ীর কিংবা মাদক সেবনকারী কে কোন ছাড় দেওয়া হবে না। এ বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে ।

ভিডিও ফুটেজ

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট