1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত মানসিক রোগ লজ্জা নয়, চিকিৎসাযোগ্য বাস্তবতা” কুলাউড়ার মনুর বুকে ড্রেজারের হানা শঙ্কার মুখে স্বপ্নের সেতু বড়লেখা সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক কুলাউড়া মনু নদী থেকে উদ্ধার নিখোঁজ ভারতীয় যুবকের লাশ বিএসএফের কাছে হস্তান্তর করলো কুলাউড়া থানা পুলিশ  কুলাউড়ায় ১৩ ইউনিয়নের ৫০ বেহাল সড়কে জনভোগান্তি বাড়ছেই লাগাতার আবেদনের পরও নেই সংস্কারের উদ্যোগ কমলগঞ্জের শুক্লা সিনহার ঝুলন্ত মরদেহ উদ্ধার কুলাউড়ায় ২ কোটি টাকার খাল খনন প্রকল্পের উদ্বোধন মেয়ে থেকে ছেলে হয়ে গেল প্রবাসীর সন্তান! এলাকায় চাঞ্চল্য কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশীকে ঠেলে পাঠালো ভারতীয় বিএসএফ

বিজিবির অভিযান- ভারতীয় চোরাই পণ্যবাহী প্রাইভেট কারসহ বড়লেখার যুবক আটক

  • প্রকাশিত: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

বড়লেখা প্রতিনিধি: ১০ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাই পণ্যবাহী প্রাইভেট কারসহ বিজিবির হাতে আটক হয়েছে বড়লেখার যুবক জিলাল উদ্দিন (৪৫)। তিনি উপজেলার কাঠালতলী চুকারপুঞ্জি গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে। শুক্রবার বিকেলে বিজিবি-৫২ ব্যাটালিয়নের আওতাধীন গজুকাটা বিওপির হাবিলদার শাহজালালের নেতৃত্বে টহলদল দুবাগ মোড়ে অভিযান চালিয়ে চোরাচালান পণ্যবাহী প্রাইভেট কারসহ তাকে আটক করা হয়। রাতে বিজিবি অবৈধ ভারতীয় পণ্যসহ আটক চোরাকারবারিকে বিয়ানীবাজার থানায় সোপর্দ করেছে। এব্যাপারে হাবিলদার মো. শাহজালাল বাদি হয়ে থানায় মামলা হয়েছে।

জানা গেছে, অজ্ঞাত চোরাকারবারি বিয়ানীবাজার থেকে ভারতীয় চোরাইপণ্য নিয়ে বড়লেখার দিকে নিয়ে যাবে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির গজুকাটা বিওপির হাবিলদার মো. শাহজালালের নেতৃত্বে একটি টহলদল শুক্রবার বিকেলে অভিযান চালায়। গজুকাটা বিওপি হতে আনুমানিক ২ কিলোমিটার মিটার পশ্চিম দিকে বিয়ানীবাজার-দুবাগ সড়কের দুবাগ মোড় নামক স্থানে বিশেষ অভিযান চালিয়ে সন্দেহবশত একটি প্রাইভেট কার থামিয়ে তল্লাশি চালায় বিজিবি। এসময় প্রাইভেট কারের ভেতর থেকে ৪০০৪০ পিস ভারতীয় অবৈধ দূর্গা বিড়ি, ৮৪০০০ পিস ভারতীয় অবৈধ নাসির বিড়ি, ৪০০০ পিস ডারবি সিগারেট এবং একটি মোবাইল ফোন জব্দ এবং চোরাকারবারি জিলাল উদ্দিনকে আটক করে বিজিবি।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, উদ্ধার ভারতীয় চোরাইপণ্যের আনুমানিক মূল্য ১০ লাখ টাকা। শুক্রবার রাতে আটক চোরাকারবারিসহ প্রাইভেট কার ও অবৈধ ভারতীয় পণ্য বিয়ানীবাজার থানায় জমা দেওয়া হয়েছে। এব্যাপারে বিজিবি থানায় মামলা করেছে।

বিয়ানীবাজার থানার ওসি আশরাফ উজ্জামান জানান, বিজিবির মামলায় গ্রেফতার আসামিকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট