1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত মানসিক রোগ লজ্জা নয়, চিকিৎসাযোগ্য বাস্তবতা” কুলাউড়ার মনুর বুকে ড্রেজারের হানা শঙ্কার মুখে স্বপ্নের সেতু বড়লেখা সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক কুলাউড়া মনু নদী থেকে উদ্ধার নিখোঁজ ভারতীয় যুবকের লাশ বিএসএফের কাছে হস্তান্তর করলো কুলাউড়া থানা পুলিশ  কুলাউড়ায় ১৩ ইউনিয়নের ৫০ বেহাল সড়কে জনভোগান্তি বাড়ছেই লাগাতার আবেদনের পরও নেই সংস্কারের উদ্যোগ কমলগঞ্জের শুক্লা সিনহার ঝুলন্ত মরদেহ উদ্ধার কুলাউড়ায় ২ কোটি টাকার খাল খনন প্রকল্পের উদ্বোধন মেয়ে থেকে ছেলে হয়ে গেল প্রবাসীর সন্তান! এলাকায় চাঞ্চল্য কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশীকে ঠেলে পাঠালো ভারতীয় বিএসএফ

কুলাউড়ায় অগ্রণী উচ্চবিদ্যালয়ে শ্রেণিকক্ষে সিলিং ফ্যান খুলে পড়ায় ছাত্রী আহত

  • প্রকাশিত: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।

কুলাউড়া উপজেলার অগ্রণী উচ্চবিদ্যালয়ের শ্রেণিকক্ষে পাঠদান চলাকালে সিলিং ফ্যান খুলে পড়ে একজন ছাত্রী আহত হয়েছে। আজ রোববার সকালে এ ঘটনা ঘটেছে।

আহত আফরোজা আক্তার (১৪) ওই বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়ে। চিকিৎসার জন্য তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক সঞ্জয় দেবনাথ মুঠোফোনে বলেন, আজ বেলা পৌনে ১১টার দিকে তিনি বিদ্যালয় ভবনের তৃতীয় তলার একটি কক্ষে অষ্টম শ্রেণির গণিত বিষয়ে পাঠদান করছিলেন। এ সময় হঠাৎ বিকট শব্দে কক্ষের একটি সিলিং ফ্যান চলন্ত অবস্থায় ছুটে নিচে পড়ে যায়। এতে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে। ফ্যানের ব্লেডে শিক্ষার্থী আফরোজার নাকে আঘাত লাগে ও রক্তক্ষরণ হয়। দ্রুত তাকে হাসপাতালে পাঠানো হয়।

কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সোহেল আহমদ বলেন, আহত শিক্ষার্থীর নাকের কিছু স্থান কেটে গেছে। সেখানে তিনটি সেলাই লেগেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মন্তাজ আলী বলেন, যে ভবনে দুর্ঘটনা ঘটেছে, সেটি আগে একতলা ছিল। ২০২৩ সালে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর তিনতলা পর্যন্ত ঊর্ধ্বমুখী সম্প্রসারণ করে। এ সময় নির্মাণকাজের ঠিকাদারি প্রতিষ্ঠান সিলিং ফ্যান লাগিয়ে দেয়। ফ্যানের নাট-বোল্ট ক্ষয়ে অথবা ঢিলা হয়ে দুর্ঘটনাটি ঘটতে পারে। শিক্ষার্থীর মাথায় পড়লে আরও বড় ক্ষতি হতে পারত। তাঁরা ভবনের সব ফ্যান পরীক্ষা করাবেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট