1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বাবলু-মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার স্বপ্ন কুলাউড়ায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কুলাউড়ায় তিন শতাধিক পরিবার পেলেন জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ উপহার কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি শকু কুলাউড়ায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি: ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা দেশে ৭ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাননি, এখন হার্ভার্ডে পড়তে যাচ্ছেন বড়লেখা আসিফ কুলাউড়া উপজেলার ৫১ টি মাদ্রাসা ও এতিমখানায় ২ শ ২৪ প্যাকেট সৌদি সরকারের দেওয়া খেজুর বিতরন  কুলাউড়ার দুই কৃতী সন্তানের উপস্থিতি জাতীয় সংসদ অধিবেশনে। কুলাউড়ায় ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা জরিমানা কুলাউড়ায় পরকিয়ার জেরে সিএনজি মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক

কুলাউড়া থানায় অযত্নে অবহেলায় পড়ে থাকা উপহারের গাড়ি মেরামতের উদ্যোগ

  • প্রকাশিত: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।

গত ৪ আগস্ট কুলাউড়ায় অনুষ্ঠিত “ওপেন হাউজ ডে”-তে মৌলভীবাজারের পুলিশ সুপার এম এইচ জাহাঙ্গীর হোসেনের উপস্থিতিতে এক খোলামেলা আলোচনা সভায় কুলাউড়ায় কর্মরত একজন সংবাদকর্মী বাংলাদেশ পুলিশের এডিশনাল ডিআইজি জালাল আহমেদ চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করেন। তিনি তার বক্তব্যে উল্লেখ করেন যে, বিশিষ্ট শিল্পপতি ও কুলাউড়ার কাদিপুরের কৃতি সন্তান আজম জাহাঙ্গীর চৌধুরী কুলাউড়া থানা পুলিশকে যে গাড়িটি উপহার দিয়েছিলেন, সেটি দীর্ঘদিন ধরে অযত্ন ও অবহেলায় পড়ে আছে।

সংবাদকর্মীর এই বক্তব্য এডিশনাল ডিআইজি জালাল আহমেদ চৌধুরীর নজরে এলে তিনি তাৎক্ষণিকভাবে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুকের কাছে গাড়ির বিষয়ে জানতে চান। ওসি ওমর ফারুক বিষয়টি এডিশনাল ডিআইজিকে অবগত করেন।

জানা গেছে, ১৬ আগস্ট এডিশনাল ডিআইজি জালাল আহমেদ চৌধুরী গাড়িটি মেরামতের জন্য আজম জাহাঙ্গীর চৌধুরীর পক্ষ থেকে অর্থ প্রদানের বিষয়টি নিশ্চিত করেন এবং দ্রুত গতিতে কাজটি সম্পন্ন করার নির্দেশ দেন।

এ বিষয়ে জানতে চাইলে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বলেন, “এ বিষয়ে স্যারের (এডিশনাল ডিআইজি) সাথে কথা হয়েছে। আমরা ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে খরচের টাকাটা স্যারকে জানাব। আশা করা যায় কিছু দিনের মধ্যে গাড়িটির কাজ সম্পূর্ণ করা যাবে।

কুলাউড়া থানা সূত্রে জানা যায়, উপহারের গাড়িটি দ্রুত মেরামত করে আবারও থানা পুলিশের সেবায় নিয়োজিত করা হবে, যা এলাকার আইন-শৃঙ্খলা রক্ষায় আরও সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। এই উদ্যোগে স্থানীয় জনগণ ও সুশীল সমাজের পক্ষ থেকে সন্তোষ প্রকাশ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট