1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার-২ আসনে দুই স্বতন্ত্র প্রার্থীর সাথে বিএনপি, জামায়াতের মুল লড়াই কুলাউড়ায় পাগলা কুকুরের কামড়ে ৪৯ জন আহত-ভ্যাকসিন সংকট লাউয়াছড়ায় সড়কে গাড়ির ধাক্কায় বানরের মৃ/ত্যু, মা বানরের আ/র্ত/নাদ কাতারে চারতলা ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসী শ্রমিকের মৃ’ত্যু মৌলভীবাজার -২,কুলাউড়া সংসদীয় আসন পরিবর্তনের পর তা ডাঃ জুবায়দার প্রতি উৎসর্গ করবো …..সিলেট বিভাগবন্ধু আবেদ রাজা কুলাউড়ায় ১শ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি: ভারত সীমান্তবর্তী কর্মধায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে হুহু করে : ২ জনের মৃত্যু পাকিস্তানের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও “ডন” পত্রিকার সম্পাদক কুলাউড়ার আলতাফ হোসেন দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র পরিচিতি সভা অনুষ্ঠিত “দুই সেতুর ঝুঁকিতে হাজারো মানুষের জীবন—ভবানীপুর ও লক্ষীপুরে জরুরি সংস্কারের দাবি” জুড়ীতে স’মিল ৩ লক্ষ টাকার বেশি বকেয়া বিল নিয়ে মালিকের নাটকীয় কাণ্ড

“কুলাউড়ার ছয় গ্রামে নেই বিদ্যালয়, ঝরে পড়ছে শিশুরা”

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ২৪৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার। শিক্ষাক্ষেত্রে পিছিয়ে রয়েছে কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের ছয় গ্রাম। প্রায়সহস্রাধিক অধিবাসীর এ ছয়টি গ্রামে কোনো প্রাথমিক বিদ্যালয়ই নেই। মুদিপুর, বনকুড়ছড়া, পলিপুর, দাসপাড়া, সোনাপাড়া ও দক্ষিণ টেকানিছড়া গ্রামে মোতাদ্দেরশাহী গাছ হাজারেরও বেশি। এই ছয় গ্রামের শতাধিক শিশু শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ।

অভিযোগকারীরা জানান, দূরবর্তী কারওকুল স্কুলে পড়তে যাওয়া শিক্ষার্থীদের ভোগান্তি কম নয়। অধিকাংশ অভিভাবক তাদের ছোট ছোট সন্তানদের পাঠানোর ঝুঁকি নেন না। এতে এসব গ্রামের শিক্ষার্থীরা ঝরে পড়ছে। স্থানীয়দের অভিযোগ, এ ব্যাপারে শিক্ষা অফিসও উদাসীন।

এলাকার অধিবাসী আব্দুস শহীদ মাদানী জানান, এ এলাকায় শতাধিক শিশুরা প্রতি বছর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে। প্রাথমিক শিক্ষা থেকে তারা ঝরে পড়ছে। ছয় গ্রামের ঠিক মাঝামাঝি একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা এখন সময়ের দাবি। পলিপুর গ্রামের শওকত আহমদ চৌধুরী বলেন, অনেক বছর আগে এই এলাকার জনগণের দাবির পরিপ্রেক্ষিতে বিদ্যালয় নির্মাণের জন্য একটি নামের তালিকা করা হলেও তা পরে আর বাস্তবায়িত হয়নি। ফলে এখানকার শতাধিক শিশু শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।

দাসপাড়া গ্রামের জামাল উদ্দিন জানান, ‘মুদিপুর পূর্বপাড়ায় একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপন হলে খুব ভালো হবে। এতে শিক্ষার্থীরা ঝরে পড়া থেকে রক্ষা পাবে।’ এ ছাড়া বনকুড়ছড়া গ্রামের বাসিন্দা মোনায়েম মিয়া বলেন, ‘গ্রামের শিশুদের জন্য একটি স্কুল খুবই প্রয়োজন।’ দক্ষিণ টেকানিছড়া গ্রামের সেলিম মিয়া জানান, তাদের গ্রামে কোনো স্কুল নেই।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট