1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বাবলু-মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার স্বপ্ন কুলাউড়ায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কুলাউড়ায় তিন শতাধিক পরিবার পেলেন জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ উপহার কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি শকু কুলাউড়ায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি: ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা দেশে ৭ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাননি, এখন হার্ভার্ডে পড়তে যাচ্ছেন বড়লেখা আসিফ কুলাউড়া উপজেলার ৫১ টি মাদ্রাসা ও এতিমখানায় ২ শ ২৪ প্যাকেট সৌদি সরকারের দেওয়া খেজুর বিতরন  কুলাউড়ার দুই কৃতী সন্তানের উপস্থিতি জাতীয় সংসদ অধিবেশনে। কুলাউড়ায় ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা জরিমানা কুলাউড়ায় পরকিয়ার জেরে সিএনজি মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক

কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়ন বিএনপির কমিটি গঠন নিয়ে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১৯২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার। কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়ন বিএনপির কমিটি গঠনে ব্যাপক অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও বানিজ্যের অভিযোগ উঠেছে। ইউনিয়ন বিএনপির ৯টি ওয়ার্ড কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের মতামত নিয়েও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ নিজেদের পছন্দের লোকজন নিয়ে কমিটি গঠন করে উপজেলা বিএনপির আহবায়ক বরাবর জমা দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

হাজিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াকুব আলী ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান হেলাল এবং সাংগঠনিক সম্পাদক আহরারুজ্জান আকরার সভাপতির দোকানে বসে পুর্নাঙ্গ কমিটি করেন। এখানে কারো মতামতকে গুরুত্ব দেওয়া হয়নি। বিশেষ করে নির্দিষ্ট কিছু ব্যক্তির কাছ থেকে বড় অংকের অর্থ পেয়ে তারা একতরফা কমিটি করেছেন বলে অভিযোগ সাধারণ নেতাকর্মীদের। ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের নেতৃবৃন্দ ইতিমধ্যে জমা দেওয়া কমিটি ঘোষণা না করে সকলের মতামতের ভিত্তিতে কমিটি গঠন করার লিখিত দাবি জানিয়েছেন।

অভিযোগ পত্রে স্বাক্ষর করেছেন ৯ টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক।

এছাড়া মঙ্গলবার হাজীপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক উপজেলা বিএনপির আহবায়কের সাথে দেখা করে তাদের অভিযোগ জানিয়েছেন।

অভিযোগ অস্বীকার করেছেন হাজিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াকুব আলী ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান হেলাল। অভিযোগ যে কেউ করতে পারে। আমরা দলের কর্মীদের মূল্যায়ন করার চেষ্টা করেছি।

এব্যাপারে উপজেলা বিএনপির আহবায়ক রেদোয়ান খান বলেন, হাজীপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক এ বিষয়ে আমার কাছে এসেছেন। কী করা যায় আমরা দেখছি?

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট