1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বাবলু-মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার স্বপ্ন কুলাউড়ায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কুলাউড়ায় তিন শতাধিক পরিবার পেলেন জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ উপহার কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি শকু কুলাউড়ায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি: ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা দেশে ৭ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাননি, এখন হার্ভার্ডে পড়তে যাচ্ছেন বড়লেখা আসিফ কুলাউড়া উপজেলার ৫১ টি মাদ্রাসা ও এতিমখানায় ২ শ ২৪ প্যাকেট সৌদি সরকারের দেওয়া খেজুর বিতরন  কুলাউড়ার দুই কৃতী সন্তানের উপস্থিতি জাতীয় সংসদ অধিবেশনে। কুলাউড়ায় ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা জরিমানা কুলাউড়ায় পরকিয়ার জেরে সিএনজি মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক

কমলগঞ্জে ধর্ষণ মাম লায় ইউপি সদস্য গ্রেফতার

  • প্রকাশিত: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি| কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়ন পরিষদের সদস্য ও স্থানীয় বিএনপি নেতা সিরাজ খানকে ধর্ষণ মামলায় গ্রেফতার করেছে পুলিশ।

রোববার ২৬ আগস্ট দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শমশেরনগর চৌমুহনা চত্বর এলাকা থেকে তাকে আটক করা হয়।

এদিকে পুলিশ সূত্রে জানা গেছে, পতনঊষার ইউনিয়নের শ্রীসূর্য্য গ্রামের ২০ বছর বয়সী এক তরুণীর সঙ্গে শমশেরনগর দৌলতপুর গ্রামের সাইফুল ইসলামের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। প্রবাসে থাকাকালীন মোবাইল ফোনে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। দেশে ফেরার পর বিয়ের প্রলোভন দেখিয়ে সাইফুল তরুণীর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক গড়ে তোলেন।

পরে জানা যায়, সাইফুল ইসলাম বিবাহিত এবং তার সন্তানও রয়েছে। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ দেখা দিলে তরুণীটি গত ২০ ফেব্রুয়ারি সাইফুলের বিরুদ্ধে আদালতে ধর্ষণ মামলা দায়ের করেন। বর্তমানে সাইফুল জেলহাজতে রয়েছেন।

এ মামলার তদন্তে আদালতে ভিকটিমের জবানবন্দির ভিত্তিতে ইউপি সদস্য ও বিএনপি নেতা সিরাজ খানকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই মসুদ পারভেজ। তিনি জানান, গ্রেফতারের পর সিরাজ খানকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট